বাংলাদেশের তরুণ কোচরা কোর্স করছেন অনলাইনেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৩:৩৩আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:৩৩

অনলাইনেই কোর্স করছেন তারা। করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই কাঙ্ক্ষিত কোর্স করতে বেছে নিচ্ছেন অনলাইন মাধ্যমকেই। লকডাউনের সময়টা ভালোভাবে কাজে লাগানোর এর চেয়ে সহজ উপায় আর হয় না। এই যেমন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এডুকেটর মিশেল কিনানের অধীনে অনলাইনেই হকির আধুনিক কৌশল রপ্ত করছেন বাংলাদেশের তরুণ কোচরা।

বেলজিয়ামের কোচ মিশেল কিনানের সঙ্গে বাংলাদেশের হকির পরিচিতি নতুন নয়। এর আগে দুই দফা খণ্ডকালীন বাংলাদেশের উপদেষ্টা কোচ হিসেবে কাজ করেছেন। আর এই কোর্সে আপাতত তার অধীনে অংশ নিচ্ছেন বাংলাদেশেরই বিভিন্ন পর্যায়ের কোচ ও সাবেক খেলোয়াড়েরা। রয়েছেন- মামুনুর রশীদ, শেখ রমিজ আহমেদ, মওদুদুর রহমান শুভ, তাপস বর্মণ ও মশিউর রহমান বিপ্লব।

অনলাইন এই কোর্সে হকির আধুনিক কলা-কৌশল নিয়েই কাজ করছেন কিনান। বাংলা ট্রিবিউনকে সেই কোর্স নিয়ে বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, ‘এফআইএইচ থেকে বিভিন্ন দেশে কোচিং কোর্স করানো হচ্ছে। অনলাইনে অনেক দেশের কোচদের হকির আধুনিক দিকগুলো নিয়ে তারা কাজ করছেন। আমাদের এখানেও শুরু হয়েছে। আপাতত আমরা কয়েকজন আছি। সামনের দিকে এই সংখ্যা আরও বাড়বে। এই কোর্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। নিজেদের ভুল-ত্রুটিগুলোও শুধরে নিতে পারছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের