আবার বন্ধ হলে চ্যাম্পিয়ন ছাড়াই মৌসুমের ইতি টানবে সিরি আ!

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২০, ১৬:২৫আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:২৮

আবার বন্ধ হলে চ্যাম্পিয়ন ছাড়াই মৌসুমের ইতি টানবে সিরি আ! সিরি ‘আ’ আবারও শুরু হচ্ছে ২০ জুন থেকে। নতুন করে চালু হলেও মৌসুম নির্বিঘ্নেই শেষ করা যাবে, এমন আশা করছে না ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাই বিকল্প পরিকল্পনাও রাখছে কর্তৃপক্ষ। লিগ আবার বন্ধ হয়ে গেলে চ্যাম্পিয়ন ছাড়াই মৌসুমের ইতি টানবে সিরি আ!

মৌসুম যদি শেষ করা না যায়, তাহলে বিকল্প হিসেবে প্লে অফ অথবা গাণিতিক পদ্ধতি ব্যবহারের কথা ভাবছে ফেডারেশন। শুক্রবার সিরি আ’র ক্লাবগুলো সিদ্ধান্ত নিয়েছে, পরিস্থিতি এমনটি হলে কাউকে চ্যাম্পিয়ন ঘোষণার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কোনও অবনমনেরও।

নতুন এই প্রস্তাবে অনুমোদন রয়েছে ফেডারেশন প্রধান গাব্রিয়েলে গ্রাভিনার। সর্বসম্মতিক্রমেই সেটি পাশ হয়েছে। তবে এতে ভোট দেয়নি তিন প্রতিনিধি। তার পরেও সর্বসম্মতিতে সেটি পাশ হওয়ায় গ্রাভিনা বলেছেন, ‘আজকে ফুটবলই জয়যুক্ত হয়েছে। আমরা একতা দেখাতে পেরেছি। শুরু থেকে আমরা আন্তর্জাতিক দৃশ্যপটের মাঝে থাকতেই সমর্থন দিয়েছি।’

অবশ্য পরিকল্পনা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সিরি আ। গ্রাভিনা বলেছেন, ‘আমরা এখনও বিস্তারিত কিছুই ঠিক করিনি। তবে সব কিছুই করবো যখন মৌসুম শুরু হবে।’

নতুন করে পরিস্থিতি অবনতি হলেই এই পরিকল্পনা কাজে দেবে। তখন প্লে অফ বা গাণিতিক পদ্ধতি ব্যবহার করে টেবিলে দলের অবস্থানগুলো চূড়ান্ত করা সম্ভব হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম