জমকালো নয়, টোকিও অলিম্পিকের আয়োজন হবে সাদামাটা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২০, ২১:৩৫আপডেট : ১০ জুন ২০২০, ২১:৩৯

জমকালো নয়, টোকিও অলিম্পিকের আয়োজন হবে সাদামাটা করোনাভাইরাস ২০২০ টোকিও অলিম্পিককে নিয়ে গেছে ২০২১ সালে। কিন্তু এক বছর পিছিয়ে গেলেও অলিম্পিকটা জমকালো আর হবে না, হবে অনেকটা অনাড়ম্বরেই। আজ বুধবার এটি বলেছেন ২০২০ টোকিও অলিম্পিক গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মুতো।

পৃথিবীটা স্বাভাবিক থাকলে আগামী মাসেই শুরু হতো টোকিও অলিম্পিক, কিন্তু কোভিড-১৯ মহামারির প্রকোপে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও জাপান সরকার গত মার্চ মাসে এটি পিছিয়ে দেয় ঠিক এক বছর। আর তখন থেকেই আয়োজকেরা খরচ কমিয়ে কাটছাঁট করে এটি আয়োজনের উপায় খুঁজছে।

লুসানে আইওসির নির্বাহী বোর্ডের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থাপিত একটি প্রকল্প-পরিকল্পনায় টোকিও ২০২০ আয়োজকেরা এই গেমসের সাদামাটা আয়োজনের উপর জোর দিয়েছে, যদিও বিস্তারিত জানায়নি কীভাবে সেটি হবে।

‘গেমসটা জাঁকজমকের সঙ্গে আয়োজিত হবে না, হবে সাদামাটা। এটি সরলভাবে আয়োজনের জন্য সবকিছুর পর্যালোচনা প্রয়োজন এবং বুঝতে হবে সব আন্তর্জাতিক ফেডারেশনকে, জাতীয় অলিম্পিক কমিটিগুলোকে, সম্প্রচারসংস্থা ও অংশীদারদের। সব অংশীজনি এক হয়েই পারে সরল এবং সহজভাবে একটি গেমস আয়োজনের নিশ্চয়তা দিতে’- তোশিরো মুতোকে এভাবেই উদ্ধৃত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গেমসের খরচ কমাতে এবং সেটিকে সরলভাবে আয়োজনের স্বার্থে দুই শয়েরও বেশি ধারণা নিয়ে আলোচনা হওয়ার কথা বলেছেন মুতো, তবে এই সমন্বয়গুলো কীভাবে হবে বা সময় কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে কিছু বলেননি।

গত মে মাসে আইওসি জানায়, গেমস পুননির্ধারণের জন্য ৬৫ কোটি মার্কিন ডলার দেওয়া হবে। কিন্তু মুতো বলেছেন জাপান এখনও বিশ্লেষণ করে দেখছে কী পরিমান খরচ তারা বহন করতে পারবে।

টোকিও ২০২০ আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মোরি জানিয়েছেন, সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গেমস বাতিল করা নিয়ে আইওসির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ‘ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগতভাবে বদলে গেছে বিশ্ব, সুতরাং আমরা (আইওসির কাছে) ব্যাখ্যা করেছি কীভাবে আমরা আমাদের সংগঠনকে নতুন করে সাজিয়েছি’-বলেছেন মোরি।

মোরি আরও বলেছেন, তারা গেমস বাতিল করার বিষয়টি নিয়ে কখনও আলোচনা করেননি, আর অনুমানের ওপর ভিত্তি করে সেটা করা ঠিকও নয়।

আইওসি নির্বাহী বোর্ড আজ বুধবার টোকিও অলিম্পিক নিয়ে আলোচনার জন্য বসেছে সভায়।

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম