বাজেটে ফুটবলে বরাদ্দ থাকবে, সেই আশা করিনি: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২০:৫৬আপডেট : ১১ জুন ২০২০, ২১:০১

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এই বাজেটে যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি টাকা। গতবার বরাদ্দ মিললেও এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য বিশেষ কোনও বরাদ্দ রাখা হয়নি।

গতবার ফুটবলের জন্য বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। কিন্তু বাফুফে পেয়েছিল ১০ কোটি টাকার মতো। এবার তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছিল ৪০ কোটি টাকা! কিন্তু এবার আর কোনও বরাদ্দ মেলেনি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এবার আমরা ৪০ কোটি টাকা চেয়েছিলাম, কিন্তু পাইনি। বর্তমান করোনা পরিস্থিতিতে সবকিছু মেনে নিতে হচ্ছে।’

তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবার বিশেষ বরাদ্দ পাবেন,তা আশাই করেননি। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে জাতীয় বাজেটে ফুটবল ফেডারেশনের জন্য কোনও বরাদ্দ থাকবে, সেই আশা আমি করিনি। আমি চেষ্টাও করিনি। কারণ হলো প্রথমত সবাইকে বেঁচে থাকতে হবে। দেশে অনেক বড় বড় সমস্যা সরকারকে মোকাবিলা করতে হবে।’

বাফুফে প্রধান বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তখন সরকারের কাছে বরাদ্দ চাওয়া হবে। তার  কথা, ‘সবার যেমন অর্থনৈতিক সমস্যা হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও একই সমস্যা হবে। সেখান থেকে বের হয়ে আসাটাই আমাদের কাজ। তবে চিন্তার কোনও কারণ নেই। করোনাভাইরাসের পরে খেলা যখন আবার শুরু হবে, তখন আমরা পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাবো। দরকার হলে তখন আমরা সরকারের কাছে আবেদন করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম