২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানোর অভিযোগ, শ্রীলঙ্কায় তদন্তের নির্দেশ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২০, ১৯:৪০আপডেট : ১৯ জুন ২০২০, ১৯:৪৮

২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের মুহূর্ত। ভয়ানক অভিযোগই করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা আলুথগামাগে। তার দাবি, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ছিল পাতানো! সাবেক ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ভারতের কাছে ফাইনালটি বিক্রি করেছে শ্রীলঙ্কা। এমন অভিযোগের পর নড়ে-চড়ে বসেছে লঙ্কান প্রশাসন। এর প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা।

বর্তমান ক্রীড়ামন্ত্রী শুধু তদন্তের নির্দেশ দিয়েই বসে থাকেননি। গুরুত্ব বিবেচনায় প্রতি দুই সপ্তাহে এর উন্নতি সম্পর্কে জানাতে বলেছেন সংশ্লিষ্টদের। মন্ত্রীর নির্দেশনার পর উঠে পড়ে লেগেছেন ক্রীড়া সচিব কেএডিএস রুয়ানচন্দ্র। তিনি মন্ত্রণলায়ের গঠিত তদন্তকারী ইউনিটের কাছে অভিযোগটির কথা জানিয়েছেন।

তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান অন্তর্বর্তী সরকারের জ্বালানি মন্ত্রী মাহিনদানান্দা স্থানীয় একটি টিভিতে দাবি করেছেন, ‘আজকে আমি আপনাদের বলছি, ২০১১ বিশ্বকাপ আমরা বিক্রি করেছি। আমি এমনটা বলছি, কারণ তখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম।’

অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তখনকার দুই ক্রিকেটার মাহেলা জয়াবর্ধেনে ও কুমারা সাঙ্গাকারা। দুজনেই অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রমাণ চেয়েছেন। ওই সময়ের অধিনায়ক সাঙ্গাকারা টুইটারে বলেছেন, ‘তার প্রমাণসহ আইসিসি ও আকসুর কাছে যাওয়া উচিত। যাতে এই অভিযোগের পরিপূর্ণ তদন্ত হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, প্রতিপক্ষ কে?
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি