পিসিবির নতুন পরীক্ষায় করোনা নেগেটিভ হাফিজসহ ৬জন

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২০, ১১:৫৬আপডেট : ২৮ জুন ২০২০, ১১:৫৬

পিসিবির নতুন পরীক্ষায় করোনা নেগেটিভ হাফিজসহ ৬জন পাকিস্তান ক্রিকেট বোর্ডের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ১০ ক্রিকেটার। পুনরায় পরীক্ষায় সেখান থেকে নেগেটিভ এলেন মোহাম্মদ হাফিজসহ ৬ ক্রিকেটার। 

অবশ্য এদের মাঝে হাফিজ নিজ উদ্যোগে পরীক্ষা করে আগেই নেগেটিভ এসেছেন। তবে বোর্ডের নতুন পরীক্ষাতে এবার কোন গড়মিল হয়নি তার। বাকি ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।

তবে তারা এখনই ইংল্যান্ডগামী দলে যোগ দিতে পারছেন না। দুটি টেস্টে নেগেটিভ এলেই তারা ইংল্যান্ড যেতে পারবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানও বললেন সে কথা, ‘এদের কারোরই উপসর্গ নেই। তার মানে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তাদের রয়েছে।’

ওয়াসিম খান আরও বলেছেন, ‘যত দ্রুত এরা দু’বার পরীক্ষায় নেগেটিভ আসবে। তখনই তারা ইংল্যান্ডে দলের বাকিদের সঙ্গে যোগ দিতে পারবে।’

এদিকে কাশিফ ভাট্টি, হারিস রউফ, হায়দার আলী ও ইমরান খান আবারও টেস্টে পজিটিভ এসেছেন। এই অবস্থায় ২০ জনের দল নিয়ে রবিবারই ইংল্যান্ডে উড়ে যাচ্ছে পাকিস্তান।

সফরে তিনটি টেস্টও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দু’দল। আগস্ট-সেপ্টেম্বরে পুরো সিরিজই হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। অবশ্য সেখানে গিয়ে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে সফরকারী দলকে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান