‘অদ্ভুত’ সেই ম্যাচটি হবে ম্যান্ডেলার জন্মদিনে

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৬:৩২আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৪২

এক ম্যাচ, ৩টি দল, ওভার থাকছে ৩৬! ‘থ্রিটিসি’ নামে অদ্ভুত নিয়মের এক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতে সরকারের অনুমতি না মেলায় শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে সরকার ক্রিকেট ফেরার অনুমতি দেওয়ায় নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে ‘থ্রিটিসি’র একমাত্র ম্যাচটি। ফলে ভিন্ন রুপে ক্রিকেট ফিরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন ১৮ জুলাই। এই দিনটি আবার আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবসও। এই দিনেই সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে ‘থ্রিটিসি’ বা থ্রি টিম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। নতুন সূচিতে অনুমোদন দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী নাথি ম্যাথেথওয়া। এর আগে ২৮ জুন হওয়ার কথা ছিল ম্যাচটি।

‘থ্রিটিসি’কে অদ্ভুত এজনই বলা হচ্ছে কারণ প্রচলিত ক্রিকেটের নিয়মের সঙ্গে কোনও সামঞ্জস্যই নেই এর। এক ম্যাচে খেলবে তিনটি দল। তাও আবার ৩৬ ওভারের ম্যাচটায় প্রতি দলে থাকবেন ৮ ক্রিকেটার। তিনটি দলের অধিনায়ক থাকবেন এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদা। আট ক্রিকেটারের প্রতিটি দলই একে অপরের বিপক্ষে মুখোমুখি ওই ৩৬ ওভারে। প্রতিটি দল ব্যাট করার সুযোগ পাবে ১২ ওভার। দুটি দলের বিপক্ষে ৬ ওভার করে ব্যাট করবে।  প্রতিটি বোলারের জন্য নির্ধারিত থাকবে ৩ ওভার করে। 

তাতে আবার ১৮ ওভার করে দুটি অর্ধ থাকবে। ৬ ওভার করে প্রতিটি অর্ধ আবার বিভক্ত থাকবে তিনভাগে। প্রথমার্ধে সর্বোচ্চ স্কোর করা দলগুলি দ্বিতীয়ার্ধে ক্রম অনুসারে আগে ব্যাটিং করার সুযোগ পাবে।

অদ্ভুত হলেও এই ম্যাচটি আয়োজনের কারণ, অনুদান সংগ্রহ। করোনায় এই খেলার সঙ্গে সংশ্লিষ্ট যারা অসহায় হয়ে পড়েছেন, তাদের সহায়তার জন্য এই ম্যাচ। যার নাম দেওয়া হয়েছে- ‘দ্য সলিডারিটি কাপ।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম