সেরা চারের লড়াইয়ে ম্যানইউর হোঁচট

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১২:০৭আপডেট : ১৪ জুলাই ২০২০, ১২:১৯

বড় ধাক্কাই খেলো ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা পেতে সেরা চারে অবশ্যই থাকতে হবে। সেই লড়াইয়েই হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে।

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ‘চ্যাম্পিয়নস লিগ’ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় লড়াইটা আরও কঠিন হয়ে গেছে ম্যানইউর জন্য। কারণ এখন সেরা চারে থাকা ক্লাবগুলিই খেলার সুযোগ পাবে। সিটি নিষিদ্ধ থাকলে সুযোগ ছিল পাঁচে থাকা কোনও ক্লাবের। এই অবস্থায় ৫৯ পয়েন্ট নিয়ে তারা পাঁচেই আছে। চারে থাকা লিস্টার সিটিরও পয়েন্ট ৫৯। কিন্তু গোল গড়ে তারা এগিয়ে রয়েছে।

অথচ জয় পেলেই তৃতীয় স্থান, এমন সম্ভাবনার কথা মাথায় নিয়েই খেলতে নেমেছিল ম্যানইউ। সেই সম্ভাবনা শুরুতেই ধাক্কা ‍খেয়েছিল ১২ মিনিটে সাউদাম্পটন এগিয়ে গেলে। গোলটি করেন স্টুয়ার্ট আর্মস্ট্রং।

তবে ৮ মিনিট বাদেই সেই সম্ভাবনা উজ্জ্বল দেখতে পায় ম্যানইউ। দলকে সমতা ফেরানোর সুযোগ করে দেন রাশফোর্ড। অ্যান্থনি মার্শালের বানিয়ে দেওয়া বলে গোলটি করেন তিনি। ব্যবধান বাড়িয়ে নিতেও সময় লাগেনি। ২৩ মিনিটে ম্যানইউর স্কোর ২-১ করেন মার্শাল।

এক পর্যায়ে মনে হচ্ছিল তিনেই জায়গা করে নিতে যাচ্ছে সুলশারের দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসি ও লিস্টারকে পেছনে ফেলতে পারবে বলেই মনে হচ্ছিল। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দেন ওবাফেমি। শেষ দিকে যোগ হওয়া সময়েই (৯০+৬ মিনিট) সাউদাম্পটনকে হারের লজ্জা থেকে বাঁচান তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম