পাকিস্তানের আশা, ২০২২ সালে ঠিক কাজটি করবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২০, ২১:৪০আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৪৬

পাকিস্তানের আশা, ২০২২ সালে ঠিক কাজটি করবে ইংল্যান্ড পথটা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস মহামারির আশঙ্কা নিয়েও আগে ইংল্যান্ডে পা রেখেছে তারা। তাদের পরে ইংল্যান্ডে গেল পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটের বিশ্ব সংসার হয়তো ভেবে থাকতে পারে ২০২২ সালে ইংল্যান্ড যাতে পাকিস্তান সফরে যায়, সেটিরই অগ্রবর্তী সফর এটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিলো, না এই সফরের বিনিময়ে ইংল্যান্ডকে ২০২২ সালে পাকিস্তানে যেতেই হবে ব্যাপারটি তেমন নয়। এটি নিয়ে পাকিস্তান দরকষাকষি করবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করে করোনা পরিস্থিতির মধ্যে তারা যেমনটি করলো, তাদের ইংলিশ প্রতিপক্ষও ২০২২ সালে ঠিক সেই কাজটি করবে। যাবে পাকিস্তান সফরে।

ইংল্যান্ডের মাটিতে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের তিন টেস্টের সিরিজ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তান খেলতে এসেছে ইংল্যান্ডে। আগামী বুধবার সাউদাম্পটন টেস্টে দিয়ে এ দুই দলের তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হচ্ছে জীবানু-সুরক্ষিত পরিবেশে।

ইংল্যান্ড সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৫ সালে। তাদের আবার পাকিস্তান সফরে যাওয়ার কথা ২০২২ সালে। এর মধ্যে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টেস্ট দলের ওপর জঙ্গি হামলা হওয়ার পর আর কোনও বড় দলই পাকিস্তান সফরে যায়নি। বিদেশের মাটিতে খেলতে হয়েছে তাদের হোম সিরিজ।  আট বছর পর ২০১৯ সালের শেষে শ্রীলঙ্কাই আবার পাকিস্তানে গিয়ে দেশটির ক্রিকেট-নির্বাসন ঘুচিয়েছে। আর এ বছরের প্রথম দিকে একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার বলেছেন, এবারের ইংল্যান্ড সফর তাদের একটা ভালো জায়গায় রাখবে। ‘ভবিষ্যতের জন্য এটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। আমরা কি তাদের আসার জন্য এখনই চুক্তি করছি?... অবশ্যই তা নয়। এখনই সেই সময় আসেনি। এটি বলবে সময়। আলোচনা চলবে ইসিবির সঙ্গে এবং আমাদের জন্যও তারা ঠিক কাজটা করবে আশা করি।’- একটি টক-শোতে বলা ওয়াসিম খানের বক্তব্য এভাবে উদ্ধৃত করেছে রয়টার্স।

পিসিবির প্রধান নির্বাহীর মতে পিসিবি সবসময় নিজেদের স্বার্থের চেয়ে ক্রিকেটের স্বার্থটাকেই বড় করে দেখে। ‘ আমাদের এই পদক্ষেপ পাকিস্তানের স্বার্থের জন্য নয়, বৈশ্বিক ক্রিকেটের ভালোর জন্যই আমরা এটা করছি। সংহতি প্রকাশই আমাদের কাছে সঠিক কাজ। ওয়েস্ট ইন্ডিজ এটি করেছে আগে, এবার তা করলাম আমরা’-বলেছেন তিনি।

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম