আইপিএল ভাবনায় দুটি সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত!

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৪:৪০আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৪:৪৪

বেশ কিছু সিরিজ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা বাড়লো প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্থগিত হওয়া সফরটি খেলতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের সেই চাওয়ায় জল ঢেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। শুধু ওয়েস্ট ইন্ডিজ সফরই নয়, শ্রীলঙ্কা সফরটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে সিএসএ।

জুলাই-আগস্টে ক্যারিবিয়ানে দুটি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু করোনা পরিস্থিতিতে সফরটা আগেই স্থগিত করা হয়েছিল। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আইপিএল ও সিপিএলের মাঝখানের ফাঁকা সময়েই সিরিজটা খেলতে চেয়েছিল। সিএসএ-র ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ অবশ্য সাফ জানিয়ে দিলেন, আইপিএলের কারণেই সফরটি সম্ভব নয়, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরটি বাতিলই করতে হচ্ছে। কারণ আইপিএলের আগে সময় বের করতে আমরা হিমশিম খাচ্ছি।’

সেপ্টেম্বরের শুরু থেকেই আইপিএলে প্রয়োজন হবে প্রোটিয়া ক্রিকেটারদের। এমন কথাই বলেছেন স্মিথ, ‘মনে হচ্ছে আমাদের খেলোয়াড়দের সেপ্টেম্বরের শুরু থেকেই আইপিএলে প্রয়োজন হবে। তাই শ্রীলঙ্কা সফরটিও স্থগিত করা হয়েছে।’ স্মিথ আশা করেছেন, পরিস্থিতি ভালো হলে নভেম্বরের পর স্থগিত হওয়া সিরিজগুলো তারা খেলতে পারবেন।

তবে আইপিএলে যেতে হলেও শেষ পর্যন্ত সরকারের অনুমতির প্রয়োজন পড়বে। কারণ করোনার সংক্রমণ ঝুঁকি বেড়ে যাওয়াতে আন্তর্জাতিক সীমন্ত বন্ধ রেখেছে দক্ষিণ আফ্রিকা। যে কারণে ৫ প্রোটিয়া ক্রিকেটার সিপিএলেও খেলতে যেতে পারেননি। তাই আইপিএলে খেলতে গেলেও তা নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম