শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:৫৯

শহীদ শেখ কামালের নামে হবে যুব ক্রিকেট লিগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল আসলেই ছিলেন একজন অলরাউন্ডার। যুদ্ধের ময়দানে বলিষ্ঠ নেতৃত্ব দানের পাশাপাশি তাকে পাওয়া গেছে খেলার মাঠে, গানের আসরে, নাটকের মঞ্চেও। সেই গুণী ক্রীড়া সংগঠককে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ইয়ুথ ক্রিকেট লিগ। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

বুধবার শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার একদিন পরই শেখ কামালকে নিয়ে এমন আয়োজনের কথা জানিয়েছে বিসিবি।
মূলত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক দলটি নির্বাচনে দেশের ক্রিকেট অঞ্চলকে চার ভাগে ভাগ করে ইয়ুথ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। ওই লিগের সেরা পারফর্মারদেরই বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হয়। সেই যুব ক্রিকেট লিগের নামকরণ-ই করা হলো ক্রীড়া অন্তঃপ্রাণ শহীদ শেখ কামালের নামে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া, আমাদের সকলের প্রিয় সেই কামাল ভাইয়ের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নামকরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।’
লিগ নিয়ে নাজমুল হাসান আরও বলেছেন, ‘প্রতিবছর চার জোনে ভাগ করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাছাই করা ক্রিকেটারদের অনূর্ধ্ব-১৯ দলে নেবো। সেজন্য নতুন নতুন ছেলে বাছাই করতে চাই। তাই অনূর্ধ্ব-১৯ দলের ওপর আমরা বেশি জোর দিচ্ছি।’
বিসিবি প্রধান মনে করেন, শেখ কামাল বেঁচে থাকলে যুবাদের বিশ্বকাপ জয়ে অনেক বেশি খুশি হতেন। তাদের নানাভাবে অনুপ্রাণিত করতে পারতেন, ‘বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় কামাল ভাই বেঁচে থাকলে এ নিয়ে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম