পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১০:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:৪৭

বেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর খেলছেন না বেন স্টোকস। পারিবারিক কারণে নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন আগামী সপ্তাহে। সে জন্যই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

স্টোকসের বাবা-মা থাকেন নিউজিল্যান্ডে। তার ওপর ইংল্যান্ডের শীতকালীন দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন স্টোকসের বাবা জেরার্ড। এর পর থেকে নিউজিল্যান্ডে নিজেদের বাড়িতে সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি। তাই বাবা-মায়ের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার। 

ইসিবি অবশ্য বিবৃতি দিয়ে স্টোকসের পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্যেই আহ্বান জানিয়েছে গণমাধ্যমকে, ‘ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড স্টোকসের পরিবারের হয়ে সব গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে, যেন এই সময়টায় পারিবারিক গোপনীয়তার বিষয়টি রক্ষা করা হয়।’

করোনা-বিরতির পর শুরু হওয়া টেস্ট সিরিজে কেন্দ্রীয় ভূমিকাতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ডেপুটি অধিনায়ককে। রুটের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটে-বলে অসামান্য ভূমিকাও রেখেছেন। দ্বিতীয় টেস্টে করেছেন অসাধারণ একটি সেঞ্চুরি ও ফিফটি। বল হাতে ১১টি উইকেটও নিয়েছেন তিনি।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান