ইউএস ওপেনে খেলছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ১৯:৪৩আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:৫৬

 নোভাক জোকোভিচ। করোনার হানায় এখন জর্জরিত যুক্তরাষ্ট্র। এই অবস্থাতেও সেখানে হতে যাচ্ছে ইউএস ওপেন। সংক্রমণ পরিস্থিতি মাথায় নিয়ে অনেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে কয়েক মাস আগে বিতর্কের জন্ম দেওয়া নোভাক জোকোভিচ কিন্তু পিছপা হননি। বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, এই আসরে অংশ নিচ্ছেন সার্বিয়ান এই তারকা।

অবশ্য তিনি খেলবেন না বলেই এতদিন জোর গুঞ্জন ছিল। করোনার মাঝে আদ্রিয়া ট্যুর আয়োজন করে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ টুর্নামেন্টে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকের মধ্যে ছিল না কোনও সামাজিক দূরত্ব। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। সেখান থেকে করোনা আক্রান্তের খবর মিলেছে একের পর এক। পজিটিভ হয়েছেন খোদ জোকোভিচ-ই।

এই অবস্থায় তাকে নিয়ে গুঞ্জন যখন চরমে উঠলো, তখন তিনি টুইটারে ঘোষণা দিয়েছেন, ‘আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন এবং ইউএস ওপেনে এবার অংশ নেবো। অবশ্য এতসব বাধা বিপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ আমার জন্য সহজ ছিল না।আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো ভেবে খুবই উদ্দীপ্ত বোধ করছি।’

এমন ঘোষণা ইউএস ওপেনের জন্য বাড়তি প্রেরণাদায়ক খবরই বটে। কয়েকজন বড় তারকা এবার না খেলার ঘোষণা দিয়েছেন। খেলছেন না রাফায়েল নাদাল ও মেয়েদের র‌্যাংকিংয়ের এক নম্বর অ্যাশলে বার্টি।

উল্লেখ্য, নিউ ইয়র্কে দর্শকহীন অবস্থায় ইউএস ওপেন শুরু হবে ৩১ আগস্ট থেকে।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান