তুমি আমার চিরকালের অধিনায়ক, ধোনিকে বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ২২:২৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০২:১৪

কোহলি-ধোনি যুগলবন্দির শেষ          - ফাইল ছবি মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুটি দিন কেটে গেছে। কিন্তু ক্রিকেট বিশ্ব এখনও ডুবে আছে তার চমকে দেওয়া বিদায়ী ঘোষণার বিষন্নতায়। সর্বত্রই এখন আলোচনার বিষয় ধোনি। ভারতে তো ধোনিবাদের জয়গান চলছে। যার হাতে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে দিয়েছেন ধোনি, সেই বিরাট কোহলি তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘তুমি চিরটা কাল আমার অধিনায়ক থেকে যাবে।’

১৫ আগস্ট, শনিবার, ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে অবাক করে দিয়ে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণাটা দিয়ে দেন। পরদিন রবিবার কোহলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে প্রায় এক মিনিট লম্বা একটি ভিডিও পোস্ট করেন। যাতে পূর্বসূরি ভারত অধিনায়কের প্রতি ব্যক্ত হয়েছে তার ‘বন্ধুত্ব ও বিশ্বাস’। কোহলি বলেন ধোনির অবসর ঘোষণার মুহূর্তটি তার জীবনের এমন বিরল এক মুহূর্ত যখন নিজের উপলব্ধি প্রকাশ করতে পর্যাপ্ত শব্দ তিনি খুঁজে পাননি, ‘জীবনে অনেক সময় শব্দের ভান্ডারে টান পড়ে যায়। আমার মনে হয় এটা তেমনই একটা মুহূর্ত। আমি শুধু একটা কথাই বলতে পারি, তুমি চিরকাল সেই লোকটিই থেকে যাবে যে কিনা বাসের শেষ সিটটায় বসতো।’

ধোনি ও কোহলির মধ্যে দারুণ একটা রসায়ন ছিল। ধোনির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন কোহলির হাতে গেলেও সেটি বদলায়নি। দুজনই ছিলেন পরস্পরের গুণমুগ্ধ।

‘আমাদের মধ্যে ছিল পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও বোঝাপড়া। কারণ আমরা সবসময়ই একই ভূমিকায় একই লক্ষ্যে খেলে এসেছি, সেটি হলো দলের জয়। তোমার নেতৃত্বে এবং তোমার পাশে খেলতে পারাটা আমার জন্য ছিল আনন্দের। আমার ওপরে যে আস্থা তুমি রেখেছো সেজন্য আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ। আমি অগেও এটি বলেছি, আবারও বলবো, তুমি চিরটা কাল আমার অধিনায়ক থেকে যাবে’-বলেছেন কোহলি।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই ভারতের সাবেক অধিনায়ককে জল্পনা চলেছে বিরামহীন। কবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, তা নিয়ে প্রবল কৌতূহল। তবে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক নিজের অবসর নিয়ে টু শব্দটি করেননি। অবশেষে স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, ঘড়িতে যখন সাতটা ২৯ মিনিট, সবাইকে চমকে দিয়ে ধোনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেন অবসরের কথা। আর সঙ্গে সঙ্গেই বিষন্নতায় ডুবে যায় ভারতের ক্রিকেট জনতা। যারা ভারতের বিশ্বকাপ ব্যর্থতায় ধোনির ওপর দায় চাপিয়ে তার আসন্ন অবসর ঘোষণা শুনতে উৎকর্ণ হয়ে থাকতেন, তাদের বুকেও হাতুড়ির ঘা পড়েছে। তারাও এখন বলছেন, ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন ভারতের প্রথম সত্যিকারের উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি, ‘অলরাউন্ডার’ ধোনি, ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। তার মতো আইসিসির তিনটি শিরোপা (টি-টোয়েন্টি, বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) আর কোনও অধিনায়কই এনে দিতে পারবে না ভারতকে।   

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম