ফন গালকে দুই ম্যাচের আল্টিমেটাম, অপেক্ষায় মরিনহো

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৫, ১৮:৫০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:৫০

gall-morinho দুই ম্যাচের আল্টিমেটাম দেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালকে। ইংলিশ মিডিয়ার খবর এই দুই ম্যাচে হারের মুখ দেখলে ফন গালের বিদায় নিশ্চিত।

ফন গাল নিজেও বুঝতে পারছেন, ২৬ ডিসেম্বর স্টোক সিটি এবং তার দুদিন পরে চেলসির বিরুদ্ধে অভাবনীয় কিছু না করতে পারলে নতুন বছরের আগে নতুন ঠিকানার সন্ধানে নামতে হবে তাকে।

শেষ আট ম্যাচে মাত্র দুটিতে জিতেছে ম্যানইউ। শেষ ছয় ম্যাচে কোনও জয় নেই। পরিস্থিতি যে খুবই উদ্বেগজনক, সেটা মেনে নিয়েছে ক্লাবের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড। তিনি বলেন, 'আমরা যে মোটেও ভাল খেলতে পারছি না, তা অস্বীকার করা যায় না। প্রত্যাশা মতো ফল পাওয়ার জন্য বড়সড় কোনও পদক্ষেপ নিতে হবে।' কী হ‌‌‌তে পারে সেই বড়সড় পদক্ষেপ? তার কথা ফন গালের বিদায়কে ইঙ্গিত করে।

তবে ফন গাল নিজে মনে করছেন ফুটবলাররা তার সঙ্গেই আছেন। তিনি বলেন, আমি ফুটবলারদের মনোভাব জানি। ওরা আমার সঙ্গেই আছে। দলের ডিফেন্ডার ফিল জোন্সও বলেছেন, সমর্থক ও ম্যানেজারের জন্য আমরা সকলেই ভাল খেলতে প্রস্তুত।

এদিকে, চেলসি থেকে বরখাস্ত হওয়ার পরেই মরিনহো জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি কাজে ফিরতে চান। সেক্ষেত্রে মরিনহোকে ম্যানইউ'র দায়িত্ব দিতে পারেন কর্তারা। বিশেষত, ম্যানইউ-এর মালিকদের ঘনিষ্ঠ এডওয়ার্ড-এর সঙ্গে মরিনহোর বন্ধুত্বের কথা সকলেই জানেন। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইডের দায়িত্বে স্পেশাল ওয়ানকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে ফন গালের বিকল্প হিসাবে উঠে আসছে আরও দু’টি নাম পেপ গার্দিওলা ও রায়ান গিগ‌স। পরের মরসুমে বায়ার্ন মিউনিখ ছাড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন পেপ। তার প্রথম পছন্দ ম্যাঞ্চেস্টার সিটি হলেও, ম্যানইউ কর্তারাও পেপ-এর জন্য ঝাঁপাতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে যেহেতু মেয়াদ শেষ হলেই পেপ দায়িত্ব ছাড়বেন বায়ার্নের, তাই হয়তো রায়ান গিগ‌সকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম