ক্রীড়াসংগঠক চপল করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৬:২১আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৬:২১

কাজী রাজিব উদ্দিন চপল। করোনাভাইরাসের থাবায় ক্রীড়াঙ্গনে একের পর আক্রান্ত হচ্ছেন অনেকে। বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তারা এই তালিকায় আছেন। সবশেষ করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল। গত শনিবার করোনা পরীক্ষা করে আজই তার ফল পেয়েছেন তিনি।

আপাতত এই ক্রীড়া সংগঠক বাসায় বিশ্রামে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাও চলছে। বাংলা ট্রিবিউনকে শারীরিক অবস্থা নিয়ে চপল বলেছেন, ‘আর্চারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি। কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। এখন যদিও তেমন কোনও জটিলতা নেই। বাসাতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম