মিসবাহর দ্বৈত ভূমিকা কেড়ে নেওয়ার খবর ভিত্তিহীন?

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ১৯:০০আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৯:০২

মিসবাহ উল হক। পাকিস্তান দলে দ্বৈত ভূমিকাতেই মিসবাহ উল হকের নিয়োগটা হয়েছিল। প্রধান কোচের সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্বটাও পালন করছিলেন এতদিন। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, দুই দায়িত্ব বোঝা হয়ে যাচ্ছে তার ওপর। তাই নির্বাচকের পদ থেকে সরে যেতে বলা হবে মিসবাহ উল হককে। পাকিস্তানি দৈনিক দ্য ডনের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, এই খবর পুরোপুরি ভিত্তিহীন!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ডন দাবি করেছে, বোর্ড মোটেও এমন কিছু করতে যাচ্ছে না। সেই সূত্রটি ডনকে জানিয়েছেন, ‘আমরা এমন কিছু আলোচনা করিনি, এমনকি নিজেদের পরিকল্পনাতেও এমন কিছু নেই। পুরোপুরি ভিত্তিহীন একটা খবর।’

মূলত ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ২২ আগস্ট এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, ইংল্যান্ড সফরের পরই মিসবাহকে প্রধান নির্বাচকের পদ ছাড়তে বলবে পিসিবি। যাতে তিনি প্রধান কোচের কাজের দিকে পুরোপুরি মনোনিবেশ করতে পারেন। এর পরেই বাকি সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করতে থাকে সেগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে সাবেক এক তারকা ফাস্ট বোলারকে এই দায়িত্ব দিতে কথা বলে রেখেছে পিসিবি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম