মেসির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে বার্সা

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১৬:৫৪আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৭:০৫

মেসি-বার্সার সম্পর্কটা তিক্ত হতে শুরু করেছে। বার্সেলোনা-মেসির সম্পর্কটা যে তিক্ত হতে শুরু করেছে তার প্রমাণ মিললো রবিবার। আগেই জানা গিয়েছিল, প্রাক মৌসুম প্রস্তুতিতে হয়তো যোগ দেবেন না মেসি। সে জন্য করোনা পরীক্ষাও করাবেন না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দলের পিসিআর টেস্টে হাজির হননি তিনি। যে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারে বার্সেলোনা!

গত মাসে এমনটি হয়েছিল দলটির ব্রাজিলীয় মিডফিল্ডার আর্থার মেলোর বেলাতেও। চুক্তির মেয়াদের আরও মাস কয়েক বাকি থাকলেও, মেলো আর ক্লাবটির হয়ে মাঠে নামতে চাননি। যে কারণে তার বিরুদ্ধে ‍শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছিল বার্সেলোনা। 

সোমবার নতুন কোচ রোন্যাল্ড কোম্যানের অধীনে শুরু হতে যাচ্ছে বার্সার প্রথম অনুশীলন। তার আগেই এই করোনা পরীক্ষা করানোটা বাধ্যতামূলক। এখন মেসির পিসিআর টেস্টে অনুপস্থিতিতে এটা স্পষ্ট হয়েই গেলো যে প্রাক মৌসুম প্রস্তুতিতে কোনওভাবেই অংশ নিচ্ছেন না মেসি।
অবশ্য এমনটি করার পেছনে মেসির আইনজীবীদেরই ভূমিকা বেশি। তারা মেসিকে পরামর্শ দিয়েছেন, যদি তিনি কোনওভাবে ২০২০-২১ মৌসুমের ক্যাম্পেইনে অংশ নিয়ে ফেলেন, তাহলে ২০১৯-২০২০ মৌসুমে যে দল ছাড়ার কথা বলছেন, সেখানে আইনি বাধার মধ্যে পড়তে পারেন। ইএসপিএন জানিয়েছে, রবিবারের টিম মিটিংয়েও অনুপস্থিত থাকার পরিকল্পনা করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম