মেসির বাবার সঙ্গে সমঝোতা হয়নি বার্তোমেউয়ের

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২০

মেসির বাবার সঙ্গে সমঝোতা হয়নি বার্তোমেউয়ের লিওনেল মেসির এজেন্ট তার বাবা হোর্হে মেসির সঙ্গে দুই ঘণ্টা লম্বা বৈঠক শেষে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, মেসি বিক্রির জন্য নয়। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে ক্লাব ছাড়তে দেওয়া হবে না।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী স্পেনের সময় বিকেলে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ ও হোর্হে মেসির মধ্যে বৈঠকটি হয়েছে ন্যু ক্যাম্পে বার্সেলোনার অফিসেই। বার্তোমেউয়ের সঙ্গে ছিলেন বার্সেলোনার অন্যতম পরিচালক হাভিয়ের বোর্দাস এবং হোর্হে মেসিকে সাহায্য করেন তার আরেক ছেলে মেসির ভাই ও পরামর্শক রদ্রিগো মেসি।

দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষে কোনও সমঝোতা হয়নি। বার্তোমেউ বলেছেন, রিলিজ ক্লজ থেকে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়ার সময়সীমা পেরিয়ে গেছে গত ১০ জুন, সুতরাং মেসি নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং তাকে অনুশীলনে নামতে হবে। কিন্তু তিনি এখনও অনুশীলনে যোগ দেননি।  

বার্সেলোনা সভাপতি আবারও বলেছেন, যেকোনও পরিস্থিতিতে মেসিকে ছেড়ে দেওয়ার কোনও উদ্যোগ ক্লাব নেবে না, কারণ তিনিই বার্সেলোনার ক্রীড়া প্রকল্পের প্রধান চরিত্র এবং তিনি চুক্তিবদ্ধ।

মেসির পক্ষ থেকে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে পাঠানো চুক্তির শর্ত অনুযায়ী বিনা ফি-তে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছাটা পুনর্ব্যক্ত করা হয়েছে।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কোনও পক্ষই এতটুকু ছাড় দিতে নারাজ। সুতরাং জটিল থেকে জটিলতর হয়ে ওঠা বিষয়টি হয়তো আদালতের দিকেই গড়াতে চলেছে। 

/পিকে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের