আরও দুই দিন অনুশীলন নেই মুমিনুল-মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

আরও দুই দিন অনুশীলন নেই মুমিনুল-মুশফিকদের করোনাভাইরাসের দাপটে হঠাৎই মিরপুর স্টেডিয়ামে অনুশীলন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক অবস্থায় তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

খেলোয়াড়দের অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফের কয়েকজনের শরীরে করোনার উপসর্গ ও একজনের পজিটিভ রিপোর্ট আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন বন্ধ রাখা হয়। বন্ধের মেয়াদ বাড়ানো হলো আরও দুই দিন। সব ঠিক থাকলে আগামী বুধবার থেকে হোম অব ক্রিকেটে অনুশীলনে ফিরতে পারবেন মুশফিক-তামিমরা।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান বলেছেন, ‘আপনারা জানেন আমাদের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা শনাক্ত হওয়ায় তিন দিন ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রেখেছিলাম। এর মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। বুধবার থেকে আবার শুরু হবে।’

এদিকে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো রবিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গী আছেন স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুকও। এছাড়া পেস বোলিং কোচ ওটিস গিবসন ঢাকায় পা রাখবেন  সোমবার সকালের ফ্লাইটে। ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তাদের কোয়ারেন্টাইনের সময় শেষের দিকে। এই তিন কোচ ঢাকায় ফিরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এরপরই ক্রিকেটারদের অনুশীলনে যুক্ত হতে পারবেন। নির্বাচকেরা প্রধান কোচের মতামত নিয়েই শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দল ঘোষণা করবেন। এছাড়া কোচিং স্টাফদের বাকি দুই সদস্য স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও ব্যাটিং পরামর্শক ক্রেইগ মিকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

শ্রীলঙ্কায় প্রাথমিক ঠিকানা ডাম্বুলা: বাংলাদেশ দল শ্রীলঙ্কা রওনা হবে ২৭ সেপ্টেম্বর। কিন্তু ঢাকায় ২১ সেপ্টেম্বর শুরু আবাসিক প্রশিক্ষণটা আসলে দুই দিনের বেশি হবে না। সিরিজের পুরো প্রস্তুতি শ্রীলঙ্কায় গিয়েই ডাম্বুলাতে নেবেন মুমিনুল-মুশফিক-তামিমরা। টেস্টের এক মাস আগে সেখানে বাংলাদেশের হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মুমিনুলরা।

/আরআই/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান