ইউএস ওপেনে মায়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে খেলছেন সেরেনা উইলিয়ামস। এবারের ইউএস ওপেন আক্ষরিক অর্থেই মায়েদের। মেয়েদের এককে অংশ নিয়েছিলেন ৯ জন মা। তাদের মধ্যে ৬ জন বিদায় নিলেও দাপটের সঙ্গে অগ্রযাত্রা ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেভেতানা পিরনকোভা। শুধু তাই নয়, গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবার তারা ইতিহাসও গড়লেন। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছেন তিন মা!

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা হারিয়েছেন গ্রিক ১৫তম বাছাই মারিয়া সাক্কারিকে। অবশ্য ভালো লড়াই-ই হয়েছে তাদের মাঝে। সেরেনা জয় পেয়েছেন ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ সেভেতানা পিরনকোভা। যিনি কখনোই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলেননি। পিরনকোভা ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন আলিজ করনেটকে।

এদিকে দুইবারের ইউএস ওপেন রানার আপ ভিক্টোরিয়া আজারেঙ্কা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে। প্রথম সেটে অবশ্য আজারেঙ্কা হেরে গিয়েছিলেন ৫-৭ গেমে। তবে পরের সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছেন ৬-১, ৬-৪ গেমে।

ইউএস ওপেনে মায়েদের এই অসাধারণ কৃতিত্বে আনন্দিত আজারেঙ্কাও। ম্যাচের পর বলেছেন, ‘অবিশ্বাস্য। এই মায়েদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। আশা করবো, এই মায়েরা যতদূর সম্ভব যেন এগিয়ে যেতে পারেন। কারণ এটা বাকি মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম