ডমিঙ্গোর সঙ্গে মিটিংয়ে বিসিবি প্রধান, সিরিজ নিয়ে সিদ্ধান্ত আজই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৭

মাঠে বিসিবি প্রধানের সঙ্গে পরিচালকরা। ছবি-রবিউল ইসলাম। গত কিছুদিন ধরেই গুঞ্জন- স্থগিত হয়ে যেতে পারে শ্রীলঙ্কা সিরিজ! তবে সব জল্পনা কল্পনা শেষ করে আজ সোমবারই শ্রীলঙ্কা সফরের ভাগ্য চূড়ান্ত হয়ে যেতে পারে। এরই মধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান।

বেলা ১টায় মাঠে আসেন বোর্ড প্রধান নাজমুল হাসান। তার সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদসহ বেশ কয়েকজন পরিচালক।

এদিকে সোমবার থেকেই মিরপুরে ব্যাটিং-বোলিং কোচদের অধীনে অনুশীলন করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক থাকলেও বিসিবি স্বাস্থ্য অধিদফতরের কাছে আবেদন করে কোচদের জন্য এই নিয়ম নমনীয় করেছে।

সোমবার ১১ টায় প্রধান কোচের সঙ্গে পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিটনেস ও কন্ডিশনিং কোচ জুলিয়ান কেলাফতে ও ট্রেনার নিক লি মাঠে আসেন। এ সময় মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হকদের নিয়েও কাজ করেন তারা।

মূলত শ্রীলঙ্কা সিরিজের কোয়ারেন্টিন পর্বই জটিলতা তৈরি করেছে। শ্রীলঙ্কা সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। কিন্তু বিসিবি চাইছে, ৭ দিনের কোয়ারেন্টিন মেনে অনুশীলন শুরু করতে। কেননা ১৪ দিনের কোয়ারেন্টিন হলে এক সপ্তাহ অনুশীলন করেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে মুমিনুলদের। এখন অপেক্ষা, বিসিবি লঙ্কানদের প্রস্তাব মেনে নেয় নাকি সিরিজই বাতিল করে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান