করোনাতে সাফের বাকি প্রতিযোগিতাও বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩০

করোনাতে সাফের বাকি প্রতিযোগিতাও বাতিল চলতি মাসের সেপ্টেম্বরেই হওয়ার কথা ছিল ছেলেদের সাফ ফুটবল। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত এই প্রতিযোগিতার স্বাগতিক ছিল বাংলাদেশ। করোনার কারণে আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এবার সাফের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিল করা হলো করোনার কারণে। ফলে এই বছর সাফের কোনও প্রতিযোগিতাই আর মাঠে গড়াচ্ছে না।

এই বছর হওয়ার কথা ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা। কিন্তু করোনা পরিস্থিতে কোনও দেশই খেলতে রাজি না হওয়ায় এখন সবগুলো খেলাই বাতিল করতে হয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে সাফের মূল প্রতিযোগিতা আগেই স্থগিত হয়েছে। আগামী বছরের যে কোনও সময় তা হতে পারে। এবার বয়সভিত্তিক তিনটি প্রতিযোগিতাও বাতিল করতে হয়েছে। অংশগ্রহণকারী সবদেশের সঙ্গে আমি কথা বলেছি। তারা কেউ এই করোনা পরিস্থিতির মধ্যে খেলতে রাজি হয়নি।’

এখন আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হয়তো প্রতিযোগিতাগুলো মাঠে গড়ানোর সম্ভাবনা আছে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে মিলিয়ে তখন হয়তো ফরম্যাটে কিছু পরিবর্তন আনা হতে পারে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম