ইউএস ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনেও নেই আন্দ্রিসকিউ

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭

বিয়ানকা আন্দ্রিসকিউ।

দর্শক রেখে ফ্রেঞ্চ ওপেন শুরুর পরিকল্পনা থাকলেও কোর্টের আসল তারকাদেরই পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের এককে। একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন তারকা খেলোয়াড়রা। কেউ করোনার কারণে তো কেউ চোটের কারণে। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিয়ানকা আন্দ্রিসকিউ। বাকি মৌসুমেও দেখা যাবে না তাকে।

আন্দ্রিসকিউ মূলত নিজেকে পুরোপুরি ফিট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালে ইউএস ওপেন জেতার পর গত অক্টোবরে চোট আক্রান্ত হন ডাব্লিউটিএ ফাইনালসে। এর পর আর কোর্টেই নামতে পারেননি। এখন হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে ও অনুশীলনের দিকে মনোযোগ দেওয়াই তার লক্ষ্য।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এই ৭ নম্বর বলেছেন, ‘এই সিদ্ধান্তে আসাটা কম কষ্টদায়ক ছিল না। তবে আগামী বছর অনেক সুযোগ আছে, রয়েছে অলিম্পিক। তাই এই সময়টায় নিজের খেলা ও স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাই। যাতে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি।’

ফ্ল্যাশিং মিডোয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার পর আন্দ্রিসকিউ এই বছরে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি। এমনকি নাম প্রত্যাহার করে নেন এই বছরের ইউএস ওপেন থেকেও।

প্রসঙ্গত, ফ্রেঞ্চ ওপেন থেকে সর্বশেষ নাম প্রত্যাহার করে নিয়েছেন এই বছরের ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের