টানা চতুর্থবার বাফুফের সহ-সভাপতি নির্বাচিত কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০০:২৫

চতুর্থবার বাফুফের সহ-সভাপতি নির্বাচিত কাজী নাবিল আহমেদ। দেশের ফুটবলের সঙ্গে সরাসরি তার সম্পৃক্ততা ১৬ বছর ধরে। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) টানা তিনবারের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। টানা চতুর্থবারের মতো কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে আবারও সহ-সভাপতি নির্বাচিত হলেন কাজী নাবিল আহমেদ এমপি। তিনি পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট। শনিবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানিয়েছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

চার সহ-সভাপতির পদে আরও যারা নির্বাচিত হয়েছেন এরা হলেন−ইমরুল হাসান; তিনি সর্বোচ্চ ৮৯ ভোট পেয়েছেন। তৃতীয়জন হলেন আতাউর মানিক; তিনি পেয়েছেন ৭৫ ভোট। তবে চতুর্থ পদটির জন্য গতবারের সহ-সভাপতি তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান ৬৫ ভোট পাওয়ায় এই পদের জন্য ভোটাভুটি আবার অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।     

সহ-সভাপতি পদে জেতা কাজী নাবিল আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। বাফুফেতে ফুটবল উন্নয়নে কাজ করে গেছেন। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি সবার কাছেই ছিল গ্রহণযোগ্য। এবারও ভোটাররা তাকে নিরাশ করেননি। ঠিকই তাদের যোগ্য প্রার্থী খুঁজে নিয়েছেন।

নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান। জাতীয় দলের দেখভাল ছিল তার অধীনে। সেটা তিনি সুচারুভাবে করে গেছেন। তার তত্ত্বাবধানে জাতীয় দল এখন একটা পর্যায়ে আছে। এই তো বিশ্বকাপ বাছাই পর্বে কলকাতায় ভারতের বিপক্ষে জিততে জিততে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এছাড়া কাতারের বিপক্ষে ২-০ গোলে হারলেও ইতিবাচক পারফরম্যান্স ছিল। দুই বছর আগে এশিয়ান গেমসে জামালরা প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে গিয়ে ইতিহাসই সৃষ্টি করেছিল।

এবারও নির্বাচিত হলে জাতীয় দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা এসেছিল তার কণ্ঠ থেকে। এরই মধ্যে ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন হয়েছে। করোনার কারণে এখন খেলা নেই। তবে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা আছে, যাতে করে বাংলাদেশ দলের ফিফা র‌্যাঙ্কিংয়ের উন্নতি হয়। আগামী চার বছরের মধ্যে এই র‌্যাঙ্কিং ১৫০ থেকে ১৬০ এ নেওয়ার লক্ষ্য তার। টানা চতুর্থবার সহ-সভাপতি হয়ে কাজী নাবিল এখন তার প্রতিশ্রুতি পূরণের দিকে হাঁটবেন, এটাই সবার প্রত্যাশা।

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম