পুরনোদের সঙ্গে মিলে নতুনরাও ফুটবলকে এগিয়ে নিতে চান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৮:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২৩:০২

বাফুফেতে পুরোনো ও নতুন মুখের সমাবেশ        -ছবি: সাজ্জাদ হোসেন প্রতি চার বছর অন্তত বাংলাদেশ ফুটবল ফেডাশেনের নির্বাচনে কিছু মুখ নির্বাচিত হয়ে আসছে। আবার কিছু পুরনো মুখ ঝরে পড়ছে। এবারও ব্যতিক্রম হয়নি। নির্বাহী কমিটির ২১টি পদে ১১ জন প্রথমবার জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে সহ-সভাপতি দুজন ও সদস্য পদে আছেন নয়জন। তবে পুরনোদের সঙ্গে মিলে নতুনরাও দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এবার সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের প্রতিনিধি ইমরুল হাসান। মাত্র কয়েক বছর হলো ক্রীড়াঙ্গনে তার পদচারণা। এরইমধ্যে ফেডারেশনে জায়গা করে নিলেন। ক্লাব ফুটবলের অভিজ্ঞতা এবার ফেডারেশনে এসে কাজে লাগাতে চান তিনি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ক্লাব ফুটবলে কাজ করে আসছি। ক্লাবে যেমনভাবে কাজ করছি ঠিক সেভাবে বাফুফেতে কাজ করতে চাই। আন্তরিকতার সঙ্গে। ফুটবল উন্নয়নে কাজ করে যাবো, তা বলে দিতে পারি।’ সারা দেশের ফুটবল উন্নয়নিই ভূমিকা রাখতে চান তিনি, ‘দেশের ফুটবলে কাজ করার অনেক সুযোগ আছে। জায়গা আছে। ক্লাব ফুটবল চালাতে দেখেছি ভালো মানের ফুটবলারের সংকট আছে। সারা দেশের ফুটবলের উন্নয়ন করতে পারলে এই সংকট আশা করছি থাকবে না। আমার লক্ষ্য সেটাই।’

পুরনো ঢাকার রহমতগঞ্জ এমএফএস থেকে এবার সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ হামিদ সবুজ। ভোটে জিতে এই সংগঠক খুশি, ‘অবশ্যই আনন্দের ব্যাপার। এত বড় সংগঠনের সদস্য হয়েছি। খুবই খুশি হয়েছি। নির্বাচিত করার জন্য ভোটারদের ধন্যবাদ। তবে নির্বাচনের আগে অভিযোগ-অনুযোগের সঙ্গে অনুরোধও এসেছিল। জেলা পর্যায়ের লিগ যেন নিয়মিত হয়, পাশাপাশি ঢাকার নিচের দিকগুলোর খেলা যেন নিয়মিত হয় সেই অনুরোধও পেয়েছিলাম। এখন এগুলো নিয়মিতকরণের দিকে জোর দিতে হবে। এছাড়া জাতীয় দলের উন্নয়নেও আগের মতো কাজ করতে চাই।’

দীর্ঘদিন ধরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ফুটবলার আমের খান। বাফুফের সদস্য পদে নির্বাচিত হয়ে তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দিতে চাইছেন তিনি, ‘মানুষের ভালোবাসা আছে, তাই নির্বাচিত হয়েছি। অনেকেই ফুটবলের খবর রাখে। ফুটবলকে এগিয়ে নেওয়ার কথাই বলেছে সবাই। আমি এতদিন ক্লাবে কাজ করেছি,এখন ফেডারেশনে করতে হবে। সব পর্যায়ের খেলা নিয়মিত করতে হবে। এছাড়া ভালো খেলোয়াড়ের ঘাটতি আছে। আরও বেশি বেশি খেলোয়াড় যাতে বের হয়ে আসে সেই চেষ্টা করতে হবে। এখানে জেলা ও ক্লাবের প্রতিনিধিরা আছে। সবার সমন্বয়ে কাজ করতে পারলে ফুটবলে উন্নয়ন সম্ভব।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম