সেমিফাইনাল নিশ্চিত হলেও চ্যালেঞ্জ বাড়ছে নাদালের

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ১১:২০আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৪০

রাফায়েল নাদাল।

কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যটা (রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম) আরও কাছে নিয়ে গেলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ক্লে কোর্টের মুকুটহীন সম্রাট।

অবশ্য সময় যত যাচ্ছে, তত চ্যালেঞ্জ বাড়ছে তার। প্রথম সেটই এর প্রমাণ। প্রতিপক্ষ তরুণ ইতালিয়ান ইয়ানিক সিনের প্রথম সেটে ভালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ফলে টাই ব্রেকে জিততে হয়েছিল নাদালকে। পরের সেটগুলোতে অবশ্য সেভাবে প্রতিরোধের মুখে পড়তে হয়নি। নাদাল কোয়ার্টার ফাইনাল জিতে নেন ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে।

জয়ের পর ১৯ বছর বয়সী প্রতিপক্ষকে প্রশংসাতেই ভাসিয়েছেন নাদাল, ‘সিনের তরুণ প্রতিভা। ওর মাঝে প্রচুর শক্তি ও শটের ভিন্নতা রয়েছে। প্রথম দুই সেটই এর প্রমাণ। তবে বলতেই হচ্ছে, প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর বেলায় আমি ভাগ্যবান ছিলাম।’

আরেকটি গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্যে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে তাকে। শেষ চারে নাদালের প্রতিপক্ষ আর্জেন্টাইন ডিয়েগো শোয়ার্টজমান। গত মাসে রোমে তার কাছেই হার মানতে হয়েছিল।

কিন্তু নাদালকে প্রেরণা জোগাচ্ছে তারই রাখা দৃষ্টান্ত। রোলাঁ গাঁরোর সেমিফাইনালে যতবারই পৌঁছেছেন, ততবারই শিরোপা নিশ্চিত করেছেন নাদাল।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী