কাজী নাবিলই আবার জাতীয় টিমস কমিটির দায়িত্বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ২০:১২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:০৬

কাজী নাবিল আহমেদ আগেও ছিলেন এই দায়িত্ব। আবারও জাতীয় টিমস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে চতুর্থ দফা নির্বাচিত বাফুফের এই সহ-সভাপতিকে। অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান তো করা হয়েছেই, প্রথিতযশা ক্রীড়া সংগঠককে নতুনভাবে লিগ্যাল কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। রবিবার বাফুফের প্রথম সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় দল সঠিক পথে আছে বলেই কাজী নাবিল আবারও এর পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন। এমনই মন্তব্য করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। দায়িত্ব বন্টন করে সালাউদ্দিন বলেছেন, ‘জাতীয় দল কমিটি কাজী নাবিল আহমেদ কাজ এগিয়ে নেবেন। কারণ আমি ধারাবাহিকতায় বিশ্বাস করি। নতুন একজন এলে খাপ খাইয়ে নিতে সময় লাগবে। জাতীয় দল সঠিক পথেই আছে,তাই নাবিলই এটির কাজ চালিয়ে যাবেন।’

বর্তমান কমিটির মেয়াদে বিশ্বকাপ বাছাইপর্ব আছে। এরইমধ্যে বাংলাদেশ চার ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেও ইতিবাচক পারফরম্যান্স করে দেখিয়েছে। ইংলিশ কোচ জেমি ডের চুক্তির মেয়াদ আরও এক দফা বেড়েছে। তাই অতীতের কাজের মূল্যায়ন করে সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের অনেক টেকনিক্যাল লোকজন আছে। আমরা উন্নতমানের কোচ নিয়োগ দিয়েছি। ট্রেনার, অ্যানালিস্ট, টেকনিক্যাল ডাইরেক্টর, স্ট্রেটেজি এন্ড প্ল্যানিং। তারা সবাই এডুকেটেড ও ওয়েলনোন পারসন। আর টিমস কমিটির চেয়ারম্যান আবাহনী ক্লাবের ফুটবল টিম হ্যান্ডল করেন। তিনি হাই-প্রেসার দল হ্যান্ডেল করার অভিজ্ঞতাসম্পন্ন। আমি মনে করি তিনি এ পদের জন্য যোগ্য। তার হয়তো কিছু সময় প্রয়োজন। সেটা আমরা দিতে রাজি আছি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি