এবার হচ্ছে না বঙ্গবন্ধু বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ২১:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৫১

বিসিবি সভাপতি নাজমুল হাসান                       -ছবি: বিসিবি করোনা-সংকট কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেটাঙ্গনের স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। দুটি প্রস্ততি ম্যাচের পর তিনটি দল নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে একটি টুর্নামেন্ট শুরু করেছে। পর্যায়ক্রমে ঘরোয়া ক্রিকেটেও ফেরাবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু হলেও এবার বঙ্গবন্ধু বিপিএল হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ বছর হচ্ছে না বিপিএল। সামনের বছর দেখা যাবে। অবস্থা এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছু। কোনও খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। আমরা সব খেলাই ফেরাতে চাচ্ছি। তবে অবশ্যই সবকিছু পরিস্থিতির ওপরে নির্ভর করবে।’

কেন সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি সভাপতি। বর্তমান করোনা পরিস্থিতি অবস্থায় ভালো মানের বিদেশি ক্রিকেটার আনা সম্ভব হবে না বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘বিপিএলের কথা যখনই আসবে তখন বিদেশি ক্রিকেটার অবশ্যই থাকবে। একইসঙ্গে প্রোডাকশনের ব্যাপার আছে। এখন সেগুলো যদি আমরা করতে পারি বাংলাদেশে তাহলে ভালো, আমাদের কোনও আপত্তি নেই। তবে বিপিএল তো বড় টুর্নামেন্ট। সেখানে খেলোয়াড় সংখ্যা, টিম ম্যানেজমেন্ট সবই অনেক বেশি। সেটা হ্যান্ডেল করতে পারবো কি না জানি না।’

দুই বছর আগে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় বিসিবির। তারপরও গত বছর নিজস্ব তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর নামে বিপিএল পরিচালনা করে বিসিবি। বিষয়টি উল্লেখ করে নাজমুল বলেছেন, ‘বিপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি এখনও আমাদের কন্টাক্টে নেই। আমাদের প্রথম কথা হচ্ছে কবে আমরা বিপিএল আয়োজন করবো। তখন ভাববো যে নতুন ফ্র্যাঞ্চাইজি দেবো নাকি গতবারের মতো এবারও চালিয়ে নেবো। ’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম