লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন গেইল-রাসেল-আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১১:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৮:০৫

ক্রিস গেইল। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততায় লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি কারও স্থান হয়নি। তবে ড্রাফটের পর টি-টোয়েন্টির বড় বড় আইকন স্থান করে নিয়েছেন উদ্বোধনী আসরে। হাইপ্রোফাইল বিদেশিদের মধ্যে জায়গা পেয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, ফাফ দু প্লেসি ও কার্লোস ব্র্যাথওয়েটরা।

পুরো অনুষ্ঠানটিই হয়েছে ভার্চুয়ালি। ৫টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কলম্বো কিংসে লোকাল আইকন হিসেবে জায়গা পেয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার সঙ্গে রয়েছেন প্রোটিয়া ফাফ দু প্লেসিস ও জ্যামাইকান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দলটির কোচিং স্টাফ হিসেবে রয়েছেন ডেভ হোয়াটমোর।

ক্রিস গেইলকে নিয়েছে ক্যান্ডি টাস্কার্স। একই দলে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজও রয়েছেন। রয়েছেন কুশল পেরেরা, লিয়াম প্লাঙ্কেট।

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়েছে জাফনা স্টালিয়ন্স। এই দলে আরও রয়েছেন থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, ডেভিড মালানের মতো খেলোয়াড়।

ডাম্বুলা হকসে রয়েছেন ডেভিড মিলার, কার্লোস ব্র্যাথওয়েট, সামিট প্যাটেল, উপুল থারাঙ্গার মতো খেলোয়াড়।  

আইপিএল মিস করা লাসিথ মালিঙ্গা খেলবেন গল গ্ল্যাডিয়টর্সে। একই দলে রয়েছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি ও মোহাম্মদ আমির। রয়েছেন আফগান হজরতউল্লাহ জাজাই, দক্ষিণ আফ্রিকান কলিন ইনগ্রাম ও আকিলা ধনাঞ্জয়।

লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ নভেম্বর থেকে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ম্যাচের ভেন্যু হিসেবে হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম ও হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে স্টেডিয়াম। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম