বিসিবি প্রেসিডেন্টস কাপ আকবরকে শিখিয়েছে অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৯:৩৯

আকবর আলী আকবর আলীর হাত ধরে প্রথমবারের মতো কোনও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হোক না তা অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট, তবু বিশ্বকাপই তো! দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারাতে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন আকবর। ঠান্ডা মাথায় ম্যাচ জেতানো অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।

আকবরকে নিয়ে তাই প্রত্যাশা অনেক। তাকে দ্রুতই সিনিয়র দলে জায়গা করে দেওয়ার একটা পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকে বোর্ডের (বিসিবি)।  কিন্তু বিশ্বকাপ জেতানো আকবর বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে কিছুই করতে পারেননি।

বয়সভিত্তিক ক্রিকেট আর বড়দের ক্রিকেটের মধ্যে কতটা পার্থক্য সেটি এখান থেকে উপলব্ধি করতে পারছেন এই তরুণ, ‘আমার মনে হয় যে পার্থক্যটা হলো ইনটেনসিটিতে, আর এখানে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি। এখানে বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলছি। আমার মনে হয় এখানে আমাদের (তরুণদের) আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’ দুই ম্যাচে তিন রান করা আকবর বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে অনেক কিছু শিখেছেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি।’ টুর্নামেন্ট চলাকালে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে শেখার চেষ্টা করেছেন, ‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছেন। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো।’

ওয়ানডে টুর্নামেন্ট শেষে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম পেলেও তরুণ ক্রিকেটাররা হাইপারফরম্যান্স ইউনিটে (এইচপির) ক্যাম্পে নিজেদের স্কিল নিয়ে কাজ করছেন। এই ক্যাম্পে আকবরসহ বিশ্বকাপজয়ী দলের ৮ ক্রিকেটার আছেন। কেমন চলছে ক্যাম্প? আকবর জানালেন, ‘ক্যাম্প তো আসলে উন্নতির জন্য। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। কয়েকদিন হলো, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ।’ আকবর আরও যোগ করেন, ‘আমার যেটা মনে হয় ফিল সেটা হলো, যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করা। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি, এখন এইচপিতে আছি, তো এখান থেকেই সর্বোচ্চটা শেখার চেষ্টা করছি, এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’ 

/আরআই/পিকে/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের