ভারতের আই- লিগে খেলার জন্য আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশেষে এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা মোহামেডান।
আজ বৃহস্পতিবার রাতে ক্লাবটি তাদের ফেসবুকসহ অফিসিয়াল টুইটার পেজে তারা ঘোষণা দিয়েছে, ‘চুক্তি সম্পন্ন। বাংলাদেশ অধিনায়ক এখন ব্ল্যাক প্যানথার।’
এছাড়া জামাল নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে তো লিখেই দিয়েছেন, ‘জান জান মোহামেডান। আমি আসছি।’
কলকাতার ক্লাবটি আবার ফেসবুকে ঘোষণা দেওয়ার পাশাপাশি জামালের খেলার ভিডিও ক্লিপও পোস্ট করেছে অফিসিয়াল টুইটারে। সেখানে বিশ্বকাপ ফুটবলে ভারতের বিপক্ষে তার অ্যাসিস্টে করা গোলটিও রয়েছে।
জামাল অবশ্য আজ সকালে বলেছেন, শিগগিরই চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে। তিনি নেপাল ম্যাচের পরই যাবেন কলকাতায়। সেখানে খেলবেন ৫ মাস। তারপর এসে আবারও সাইফে খেলবেন।
✅DONE DEAL✅
Bangladesh National Team skipper JAMAL BHUYAN is now a black panther ⚪️⚫️







