জামাল-জীবনদের জন্য ১০ লাখ টাকা বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২০, ২০:১১আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০০:০৬

প্রথম গোলের পর জীবন (সামনে), শুক্রবার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে        -বাফুফে নেপালের বিপক্ষে পাঁচ বছর পর জয় এসেছে। সর্বশেষ ২০১৫ সালে নেপালকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার করোনার সময়ে মাঠে ফুটবল ফেরানোটা ছিল একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাতে সফলই হয়েছে। নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ২-০ গোলে। এমন জয়ের পর বাফুফে বেশ খুশি। ম্যাচ জয়ের পরই বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দলের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।

ম্যাচের পরই মাঠে ঢুকে সামাজিক দূরত্ব মেনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পাশে রেখে আরেক সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন।
পরে এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেছেন, ‘আমরা সবাই আজকে খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই পেয়ে যাবে সবাই।’
এরপরই তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন,‘ আশা করছি আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারবো। পরের ম্যাচে দর্শকদের বলবো মাঠে এসে খেলোয়াড়দের আরও উৎসাহ দেওয়ার জন্য। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি