করোনায় আক্রান্ত সালাহ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ২১:৫৯আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:০৫

মোহামেড সালাহ। জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে বরং বিপদেই পড়ে গেলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেড সালাহ। করোনা পজিটিভ হয়েছেন মিশরীয় এই ফরোয়ার্ড। শুক্রবার তার সংক্রমণের খবর নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।

করোনায় আক্রান্ত হলেও সালাহর মাঝে কোনও উপসর্গ নেই। মিশরীয় ফুটবল সংস্থাটি জানিয়েছে, ‘জাতীয় দলের নমুনা নেওয়ার পরই জানা গেছে, আমাদের সালাহ করোনা পজিটিভ। তবে তার মাঝে কোনও উপসর্গ নেই। বাকি সদস্যদের ফলাফল অবশ্য করোনা নেগেটিভ এসেছে।’

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোকে আতিথ্য দেবে মিশর। মঙ্গলবার ফিরতি লেগে টোগোর বিপক্ষে খেলবে তারা। এই অবস্থায় সালাহকে থাকতে হবে আইসোলোশনে। ফলে জাতীয় দল তো বটেই লিভারপুলের হয়েও আগামী দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লিভারপুল খেলবে লিস্টারের বিপক্ষে। তার পরেই চ্যাম্পিয়নস লিগে ২৫ নভেম্বর আতালান্তার মুখোমুখি হবে রেডরা। ফলে তার না থাকার খবর ধাক্কা হয়ে এসেছে লিভারপুল শিবিরে।

প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের সবগুলো (৮টি) ম্যাচেই ছিলেন সালাহ। গোলও করেছেন ৮টি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের