যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করবে আইসিসি

করোনাকালে পরিকল্পনা মতো মাঠে গড়ায়নি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসর। স্থগিত হয়ে গেছে অনেক টেস্ট। নির্ধারিত ডেড লাইনও কাছাকাছি চলে এসেছে। ফাইনাল হবে আগামী জুনে। এই অবস্থায় কীভাবে ফাইনালিস্ট নির্ধারিত হবে? আইসিসি অবশেষে একটি বিকল্পকে সামনে রেখেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। চক্র পূরণে মোট যতগুলো পয়েন্টের জন্য ম্যাচ খেলা হবে, সেসব থেকে অর্জিত পয়েন্টের শতাংশ হিসাব করেই ফাইনালিস্ট নির্ধারণ করবে আইসিসি।

আইসিসির ক্রিকেট কমিটিও এই বিকল্পকে বেশি গ্রহণযোগ্য মনে করেছে। তবে তা চূড়ান্ত করা হবে আইসিসির প্রধান নির্বাহীদের সভায়। যেটি শুরু হবে এই সপ্তাহে।

অবশ্য আরও একটি বিকল্প নিয়েও আলোচনা করেছিল আইসিসি। সেটি হলো, করোনাকালে যেসব টেস্ট খেলা হয়নি সেগুলোকে ড্র হিসেবে ধরে পয়েন্ট ভাগ করে দেওয়া। কিন্তু ক্রিকেট কমিটি সেই পরিকল্পনাকে শেষ পর্যন্ত বাতিলই করে দিয়েছে।

নতুন পরিকল্পনার ফলে যারা ফাইনালের লক্ষ্যে খেলছে, তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এমন নয়। যেমন নিউজিল্যান্ডের বেলায় ভালো সুযোগ আছে শীর্ষ দুইয়ে থাকার। আর সেটি সম্ভব হবে, যদি তারা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সর্বোচ্চ ২৪০ পয়েন্ট অর্জন করতে পারে। সেক্ষেত্রে কিউইরা মোট ৬০০ পয়েন্টের জন্য খেলে অর্জন করতে পারবে ৪২০ পয়েন্ট। যার হার দাঁড়াবে ৭০%।

অর্জিত পয়েন্টের শতাংশ হিসাবে টেবিলের এখনকার অবস্থাটি এমন—অস্ট্রেলিয়া ৩টি সিরিজ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অর্জিত পয়েন্টের হার ৮২.২২ শতাংশ। ভারত আবার ৪টি সিরিজ খেলে ৩৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। যেখানে হার ৭৫ শতাংশ। এরপর ৪ সিরিজ খেলা ইংল্যান্ডের অর্জন ২৯২ পয়েন্ট, যার  হার ৬০.৮৩ শতাংশ। ৩ সিরিজ খেলা নিউজিল্যান্ডের অর্জন ১৮০ পয়েন্ট, যার হার ৫০ শতাংশ।   

ফলে কিউইরা ইংল্যান্ডকে টপকাতে পারবে ঠিকই। কিন্তু পিছিয়ে থাকবে ভারতের চেয়ে। তবে সবকিছু নির্ভর কছে আসন্ন দুই সিরিজের ওপর। একটি হলো ভারত ও অস্ট্রেলিয়া, আরেকটি ভারত-ইংল্যান্ড। ইংল্যান্ডও শ্রীলঙ্কার সঙ্গে স্থগিত হয়ে যাওয়া সিরিজ নিয়ে দেন-দরবার করছে। সেটি মাঠে গড়ালে পয়েন্ট টেবিলে এর বাড়তি প্রভাব পড়বে।  

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম