অ্যাডিলেডে করোনার নতুন ঢেউ, আইসোলেশনে অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২০, ১৩:১১আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৩:২৮

টিম পেইন। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। কিন্তু এর আগে সেখানে হানা দিয়েছে করোনার নতুন ঢেউ। সংক্রমণের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় অজি টেস্ট অধিনায়ক টিম পেইনসহ সব খেলোয়াড়রা এখন আইসোলেশনে চলে গেছেন।

নতুন করে করোনার সংক্রমণে শঙ্কা বাড়লেও ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, নির্ধারিত সূচিতেই মাঠে গড়াবে প্রথম টেস্ট। 

তবে অ্যাডিলেডে করোনা ভাইরাসের নতুন ক্লাস্টার দেখা দেওয়ায় উদ্বেগ বেড়ে গেছে অন্যান্য রাজ্যগুলোতে। ফলে এই পরিস্থিতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নর্দার্ন টেরিটোরি তাদের সঙ্গে থাকা সাউথ অস্ট্রেলিয়ার সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি যারা অ্যাডিলেড থেকে সেখানে এসেছেন, তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচ খেলে সাউথ অস্ট্রেলিয়া থেকে এসেছেন তাসমানিয়া দলে থাকা টিম পেইন, ম্যাথু ওয়েড ও বাকি সতীর্থরা। এর ফলে সেখান থেকে আসায় তারা এখন আইসোলেশনে থাকবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। তাদের করোনা পরীক্ষার মধ্য দিয়েও যেতে হবে।

রবিবার থেকে সোমবার সেখানে শনাক্ত ৪ থেকে ছাড়িয়ে ১৭-তে দাঁড়িয়েছে। তাতে বোঝাই যাচ্ছে, নতুন ঢেউয়ে সংক্রমণ কতটা বাড়ছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে আছে।’

পরিস্থিতি অনুকূল না হলে তা অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেটকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তবে সিএ কোনওভাবেই এই টেস্ট সিরিজ ওপেনার নিয়ে সংশয় রাখতে চায় না। তারা সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছে, যথা সময়েই হবে এই টেস্ট।

তার ওপর প্রথম এই টেস্টটি হচ্ছে দিবা-রাত্রির। তবে তারা এই মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম