লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন না গেইল-মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৮:২৪

ক্রিস গেইল। বিদেশিদের ভেড়াতে কোয়ারেন্টিন নিয়ম শিথিল করেছিল শ্রীলঙ্কা। তাতেও লাভ হলো না। লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। এমনকি লোকাল আইকন লাসিথ মালিঙ্গাও থাকছেন না উদ্বোধনী আসরে।

গেইলের বিষয়টি বেশ কিছুদিন ধরে বাতাসে ভেসে বেড়ালেও বিস্ময় হিসেবে এসেছে মালিঙ্গার নাম প্রত্যাহারের খবর। গেইল মূলত চোটের কারণে খেলছেন না। তবে মালিঙ্গা নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রস্তুতির অভাবে।

ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছিল সালমান খান পরিবারের মালিকানাধীন ক্যান্ডি টাস্কার্স। আর মালিঙ্গাকে গল গ্ল্যাডিয়েটর্স।

৩৭ বছর বয়সী মালিঙ্গা জানিয়েছেন, ক্রিকেট খেলা ও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, ‘শীর্ষ পর্যায়ের ক্রিকেটে অনুশীলন ছাড়া খেলা কোনও বোলারের পক্ষেই সহজ কাজ নয়। তার ওপর ম্যাচও রয়েছে টানা। সব মিলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু গেইলই নন, নাম প্রত্যাহারের তালিকা ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের। এই সপ্তাহে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবি বোপারা। তাকে নিয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগে পুরো পাওনা বুঝে পেতে চেয়েছিলেন ইংলিশ এই ক্রিকেটার। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি তাতে রাজি হতে পারেনি।

এর ফলে চলমান পরিস্থিতিতে আন্দ্রে রাসেল যোগ দিলে এটা নিশ্চিত হবে যে, লঙ্কা প্রিমিয়ার লিগ অন্তত একজন আন্তর্জাতিক বড় তারকাকে পাচ্ছে। তবে দুই হাই-প্রোফাইল তারকাকে হারানোর খবরে ধাক্কা খেতে হয়েছে আয়োজকদের।

প্রসঙ্গত, লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে ২৬ নভেম্বর। পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে একটি ভেন্যু- মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়ামে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম