বাদল রায়ের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২১:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:২৬

বাদল রায়  সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় আজ (রবিবার) সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। যকৃতে ক্যানসারসহ নানা জটিলতায় ৬০ বছর বয়সেই নিভে গেছে তার জীবনদীপ।  আগামীকাল সোমবার দুপুর ২ টায় রাজারবাগ কালীমন্দির শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে সকাল ১১টায় মরদেহ আনা হবে তার প্রিয় ক্লাব মোহামেডানে। এর এক ঘন্টা পর নেওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বাদল রায়ের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোক প্রকাশ করে বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। মেধা যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ তিনি। দেশের ফুটবলের উন্নয়নে তার অপরিসীম অবদান জাতি যুগ যুগ স্মরণ করবে।’

বাদল রায় টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। সবশেষ তো সেখানেও সভাপতি পদে নির্বাচনও করেছেন। তার মৃত্যুতে সাবেক সহকর্মী বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তার পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেছেন, ‘বাদল রায়ের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ও কারযনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাদল রায় খুব ভালো মানের খেলোয়াড় ও সফল সংগঠক ছিলেন। তার চলে যাওয়ায় বাংলাদেশ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। বাদল রায়ের আত্মা দিব্যলোকে গমন করুক।’ বাদল রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল ফুটবল ভবনে বাফুফের পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অ্যাথলেটিকস ফেডারেশন, দাবা ফেডারেশন, আর্চারি ফেডারেশন, সম্মিলিত ক্রীড়াপরিবার, হ্যান্ডবল ফেডারেশন,মোহামেডান স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ আরও অনেক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে