বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাঁতারে চ্যাম্পিয়ন ফয়সাল ও নাঈমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৯:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:০০

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাঁতারে চ্যাম্পিয়ন ফয়সাল ও নাঈমা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত ২৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর নাঈম আক্তার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ২৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় দীর্ঘ ১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে চ্যাম্পিয়ন হওয়া ফয়সাল আহমেদ সময় নিয়েছেন ১ঘন্টা ১ মিনিট ২৪ সেকেন্ড। ১ঘণ্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আরেক সদস্য জুয়েল আহমেদ। তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া (১ঘণ্টা ৪ মিনিট ৪ সেকেন্ড)।
মেয়েদের চ্যাম্পিয়ন নাঈমা আক্তার ৮ কিলোমিটার পাড়ি দিতে সময় নিয়েছেন ৪৬মিনিট ৯ সেকেন্ড। ৪৭মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর জুলি আক্তার। তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর সবুরা খাতুন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জের শেখ মনি অডিটোরিয়ামে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনীর রিয়াল এডমিরাল মুসা প্রমুখ।
গত ২০ নভেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তের সাঁতারুদের মধ্য থেকে ৭জন করে পুরুষ ও নারী সাঁতারু ফাইনাল রাউন্ডে সুযোগ পায়। তাদেরকে নিয়েই মধুমতি নদীতে আয়োজন করা হয় ফাইনাল রাউন্ড।
শনিবার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান বলেন, প্রান্তিক পর্যায়ে আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই আমাদের উদ্যোগ। অনেক দেশে শুধু সুইমিং পুলে সাতার শিখেই যদি আন্তর্জাতিক পর্যায়ে সেরা হতে পারে, আমরা কেন পারবো না। আশা করছি, এমন কিছু উদ্যোগের মাধ্যমে আমরা নতুন নতুন সাঁতারু খুঁজে পাবো, যারা আগামী দিনে বড় তারকা হয়ে যেতে পারে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের