বাংলাদেশের ফুটবলে ট্রান্সফার ফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ২০:৪৬ আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২০:৫২

ফরোয়ার্ড জাফর ইকবাল। আগে থেকেই নিজ দলের খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করে রেখেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এছাড়া নির্ধারণ করে রেখেছে বড় অঙ্কের রিলিজ ক্লজও। এবার তারা প্রবর্তন করলো ট্রান্সফার ফি। দেশের ফুটবলে প্রথমবারের মতো চালু হলো এই ধারা। যদিও টাকার অঙ্কটা খুব বেশি নয়। সাইফ স্পোর্টিং দেড় লাখ টাকায় মোহামেডানের কাছে ছেড়ে দিয়েছে ফরোয়ার্ড জাফর ইকবালকে।

সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সব খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক নিয়মে চুক্তি করা আছে। জাফর ইকবালের সঙ্গেও আছে। তবে সে খেলার সুযোগ কম পাচ্ছে। তাই তাকে দেড় লাখ টাকার টোকেন মানি নিয়ে মোহামেডানের কাছে ছেড়ে দিয়েছি। বলতে পারেন এটাই ট্রান্সফার ফি। যা আগে এই দেশে কখনো হয়নি। আমি মনে করি, সবারই পেশাদার হওয়া উচিত।’ মোহামেডান স্পোর্টিং ক্লাবও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।

জাফর ইকবাল ২০১৮ সালে লাওসের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছিলেন। পিছিয়ে পড়ে বাংলাদেশ সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। জাফর ছাড়াও অন্য গোলদাতা ছিলেন মাহবুবুর রহমান সুফিল। যদিও তিন বছর ধরে সাইফে খেলেও জাফর নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি। এবার মোহামেডানে তাই নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
পাহাড়, মেঘ আর ঝরনার মায়ায় বান্দরবানের আলীকদম
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়