মারতে উদ্যত মুশফিক, নাসুম বলছেন এগুলো খেলার অংশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯

মাঠে নাসুমের সঙ্গে মুশফিক। ‘এটা আচরণবিধির লঙ্ঘন। এমনটা মোটেও গ্রহণযোগ্য নয়’- নাম প্রকাশ না করার শর্তে একজন ম্যাচ রেফারি এভাবেই কথাগুলো বলেছেন বাংলা ট্রিবিউনকে। তবে অধিনায়ক মুশফিকুর রহিম সোমবার নাসুমের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু মূল ঘটনা যাকে নিয়ে, সেই নাসুম-ই বলছেন এগুলো খেলার অংশ। যা আসলে ক্রিকেট চেতনার সঙ্গে বড্ড বেমানান!

মুশফিকুর রহিমের মতো নাসুম নিজেও গতকালের ঘটনার ব্যাখ্যার জন্য আশ্রয় নিয়েছেন ফেসবুকের। যে ঘটনা রাতারাতি খলনায়কে পরিণত করে দিয়েছে মুশফিককে। তবে ঘটে যাওয়া ঘটনায় মুশফিকের পক্ষেই যুক্তি দেখিয়েছেন নাসুম, ‘আসসালামু আলাইকুম। আশা করি, সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল (সোমবার) ম্যাচের পর থেকে দেখছি, আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে আপনারা যেগুলো লিখছেন তা কাম্য নয়। যেগুলো টিভি সেটে দেখছেন, তা অন দ্যা ফিল্ডে হতেই পারে, আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল গতকাল। পার্টিকুলারলি আমি এফোর্টলেস ছিলাম। মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে এবং আমার প্রতি এক্সপেকটেশনটাও বেশি ছিল। যাইহোক স্রেফ অন দ্য ফিল্ডের কাহিনী। এসব আমরা অন দ্য ফিল্ডেই শেষ করে নেই।’

মুশফিকের পক্ষেই যুক্তি দেখিয়েছেন নাসুম। ঢাকার এই স্পিনার আরও বলেছেন, ‘ওনার সঙ্গে আমার অফ দ্য ফিল্ডের বন্ধনটা অনেক ভালো। এমনকি এই টুর্নামেন্টে উনি আমাকে ব্যক্তিগতভাবেও প্রচুর সময় দিয়েছেন, কীভাবে আরও ভালো করা যায়, দুর্বল দিকগুলা কীভাবে দ্রুত কাটিয়ে উঠা যায়।’

এর পর নাসুম স্পষ্ট করেই জানিয়েছেন, মুশফিকের সঙ্গে ওই ঘটনায় তার তেমন কিছুই হয়নি, ‘আমাদের তেমন কিছু হয়নি। ম্যাচের পরে উনার সঙ্গে অনেকবার কথা হয়ছে ড্রেসিংরুম, টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মতো। দল নেতা হিসাবে আমাকে শাসন করতেই পারেন। কিন্তু মাফ চাওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না। আজ আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে। সবাই দোয়া করবেন জাজাকাল্লাহু খাইরান।’

অথচ সকালেই মুশফিক নিজের পোস্টে লিখেছিলেন, তিনি নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন, ‘আনুষ্ঠানিকভাবে সবার আগে আমি ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে আমার সমস্ত ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চাইতে চাই। আমি ইতিমধ্যে আমার সহকর্মী, সতীর্থ নাসুমের কাছে খেলার পরে ক্ষমা চেয়েছি।’

প্রসঙ্গত, নাসুমের সঙ্গে ঘটনাটা ঘটেছিল গতকাল বরিশালের ইনিংসের ১৩ তম ওভারে। নাসুমকে বিশাল ছক্কা মেরেছিলেন আফিফ। নাসুমের ছক্কা খাওয়াটা মুশফিক ভালোভাবে হজম করতে পারেননি। পরের বলেই আফিফ মিডউইকেটে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন। তখন নিজের পজিশন ছেড়ে বল কুড়িয়ে আনতে গিয়েছিলেন নাসুম, সঙ্গে মুশফিকও। তখন বলটি হাতে তুলে নিয়েছিলেন মুশফিক-ই, কিন্তু উত্তেজিত মুশফিক বল হাতে নিয়ে উইকেটে না মেরে প্রথমে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন!একই ঘটনা ১৭তম ওভারেও ঘটান মুশফিক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান