জানুয়ারিতে মাঠে ফিরতে পারবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১১:৪৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫৫

চোটের কারণে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। ১৩ ডিসেম্বর চোট পেয়েছিলেন নেইমার। তখনই জানা যায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চোট পেয়েছেন গোড়ালিতে। তবে চোটের জন্য কতদিন বাইরে থাকতে হবে তার সুনির্দিষ্ট তথ্য ছিল না। প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) জানিয়েছে, এই ডিসেম্বরে আর দেখা যাবে না তাকে। নেইমার মাঠে ফিরতে পারবেন জানুয়ারিতে।

অবশ্য সপ্তাহের শুরুতে আশার কথা শুনিয়েছিলেন, পিএসজি কোচ থমাস তুখেল। বলেছিলেন, রবিবারই লিলের বিপক্ষে তাকে দেখা যেতে পারে। কিন্তু পিএসজি জানিয়েছে, ‘নেইমারের চোটটা এখনও রয়েছে। যে জন্য তার চিকিৎসা চলছে। তবে আশা করা হচ্ছে, নেইমার জানুয়ারিতেই ফিরতে পারবে।’ এর ফলে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে তার নামা নিয়ে কোনও সংশয় রইলো না। শেষ ষেলোর ম্যাচে প্রাণভোমরাকে ঠিকই পাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

লিওঁর বিপক্ষে ১৩ ডিসেম্বর পার্ক দু প্রিন্সেসে ম্যাচের যোগ হওয়া সময়ে নেইমারকে বাজে এক ট্যাকল করেছিলেন লিওঁ মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। তখন বাম গোড়ালি চেপে ধরে পড়ে যান নেইমার, ছটফট করতে থাকেন অসহ্য যন্ত্রণায়। মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। তখন মনে হয়েছিল চোটটা বেশ গুরুতরই। ম্যাচটা অবশ্য পিএসজি হেরেও গিয়েছিল ১-০ গোলে। ওই ট্যাকলে শাস্তি হিসেবে লাল কার্ডও দেখেন মেন্দেস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি