হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা গেলো অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

স্লো ওভার রেটের শাস্তি হয়েছে অস্ট্রেলিয়ার। মেলবোর্নের দ্বিতীয় টেস্টে কোনও কিছুই নিজেদের মতো করে হয়নি অস্ট্রেলিয়ার। ভারতের কাছে হেরে গেছে ৮ উইকেটে। অস্বস্তিকর এই হারের সঙ্গে যোগ হয়েছে স্লো ওভার রেটের শাস্তি। ধীর গতির ওভার রেটে অজিদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। তার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪ পয়েন্টও কাটা গেছে অস্ট্রেলিয়ার।

দুটি ধারায় দুই শাস্তি হয়েছে অস্ট্রেলিয়ার। আইসিসি জানিয়েছে, কোড অব কন্টাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য জরিমানা হয় ম্যাচ ফির ২০ শতাংশ। সেই ধারাতেই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে অস্ট্রেলিয়ার।

আর আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য পয়েন্ট কাটা হয় দুটি করে। এই ধারাতে চারটি পয়েন্ট কাটা গেছে অস্ট্রেলিয়ার। পেইন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২২। তার পরেও শতাংশের হিসেবে (৭৬.৬) শীর্ষে আছে অজিরা। তাদের পরেই আছে ভারত।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম