মুশফিকের পরিকল্পনা কাজে লাগিয়ে সফল রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ২২:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২৩:৫০

তারকাবহুল মিনিস্টার ঢাকাকে উড়িয়ে দিয়ে দারুন শুরু করেছে খুলনা টাইগার্স। ৬ বল হাতে রেখে ৫ উইকেটে এমন দুর্দান্ত জয়ের নায়ক রনি তালুকদার। থিসারা পেরেরা-মেহেদী হাসানের ঝড়ের আগে শুরুতে আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদার মিলে যে ঝড় তোলেন, তাতেই ১৮৪ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে মুশফিকের খুলনা। ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া রনি খেলেছিলেন ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস। এমন ইনিংসে খেলার পেছনে ভূমিকা রেখেছে মুশফিকের পরিকল্পনা।

৪২ বলে ৬১ রানের ইনিংস খেলা রনি তালুকদার পুরষ্কার বিতরণী মঞ্চে জানিয়েছেন দুর্দান্ত এমন ইনিংস খেলার রহস্য, ‘আমাদের ব্যাটিংয়ের পরিকল্পনা খুব সাধারণ ছিল। মুশফিক ভাই আমাদের যে পরিকল্পনা দিয়েছিলেন, উইকেটে বল আসছে, শিশির আছে। উইকেটে কীভাবে খেলতে হবে মুশফিক ভাই বলাতে আমার জন্য কাজটা সহজ হয়ে গিয়েছে।’

কী পরিকল্পনা দিয়েছিল এমন প্রশ্নে রনির উত্তর, ‘মুশফিক ভাই বলেছিল, তুই যাবি আর মেরিট অনুযায়ী খেলবি। হয়ে যাবে। আমি সেটাই করেছি। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় দারুন এক ইনিংস খেলা রনির কিছুটা আক্ষেপ আছে। ধীরস্থির খেলতে পারলে হয়তো ইনিংসটা আরও বড় করা যেত। পুরষ্কার বিতরণী মঞ্চে তিনি আরও বলেছেন, ‘প্রথম ম্যাচে রান করাটা অবশ্যই একজন ব্যাটারের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। ৮০-৮৫ করতে পারলে বেশি ভালো হতো।’

/আরআই/আইএ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম