আফজালুর রহমান সিনহার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২২, ০২:০৬আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:০৬

জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে ৬৮ বছরে বয়সে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছাড়াও ঢাকা ক্লাবের সভাপতি এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এছাড়া দীর্ঘদিন আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিন যুগের বেশি সময় ধরে ক্লাবটির সাথে সম্পৃক্ত ছিলেন। 

ঢাকার ক্লাব ক্রিকেটের এক সময়ের অন্যতম প্রতিষ্ঠিত শক্তি সূর্যতরুণ ক্লাবেরও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন আফজালুর রহমান । কায়সার সিনহা নামেই যিনি বেশি পরিচিত ছিলেন।

 তার বাবা দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছিলেন অগ্রনী সৈনিক। মুক্তিযুদ্ধ করেছেন, যুদ্ধকালীন সময়ে ছিলেন কারাবন্দী। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার ঢাকায় ও কায়সার সিনহার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরনের আয়োজন করেছে।

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের