শ্রীলঙ্কায় নতুন মিশনে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২০

কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের মিশনে নামছে লাল-সবুজ দল। শিরোপায় চোখ রেখে যাওয়া দলটির প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ জিতেই শুরুটা দারুণ করতে চাইছে পল স্মলির দল।

সোমবার (৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ম্যাচটি।

এরই মধ্যে কলম্বোয় অনুশীলন করেছে লাল-সবুজের সেনানীরা। দলটির অধিনায়ক ইমরান খান প্রথম ম্যাচ জিততে আত্মবিশ্বাসী। বলেছেন, ‌‘আমাদের প্রস্তুতি ভালো। প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছি। আশা করছি আমরা প্রথম ম্যাচ জিতেই এগিয়ে পারবো।’

দুই দলের আগের বয়সভিত্তিক ম্যাচগুলোতে বাংলাদেশ জয়ের পাল্লা ভারী। বড় ব্যবধানেও জয়ের রেকর্ড আছে। এই ম্যাচকে ঘিরে তাই কোনও চাপ নিচ্ছে না দল। বিশেষ করে এই দলটি বাফুফের এলিট একাডেমি থেকে উঠে এসেছে। দলের মধ্যে সমন্বয়ও ভালো। এ ছাড়া ভারতে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা ৯ জন আছেন এই দলে।

তাই ডিফেন্ডার ইমরানের পরিষ্কার কথা, ‘আমরা সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-২০-এর খেলায় শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়েছি। তাই চাপ নেওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্য ফাইনালে খেলা।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি