শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সমতায় (১-১) ফিরেছে ভারত। লঙ্কানদের ৬৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ।
১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলিং তোপে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মাঝের দিকে ভালো কিছু জুটির জন্ম দিলেও জয় এনে দিতে পারেনি সেগুলো। সর্বোচ্চ ৩২ রান আসে চামারা কাপুগেদেরা ও ৩১ রান আসে অধিনায়ক চান্ডিমালের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেন সফরকারীরা। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে নেন আশিষ নেহরা, রবিন্দ্র জাদেজা ও বুমরাহ। টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান তোলে ভারত। টপ অর্ডারের ভরসাতেই বড় সংগ্রহ পান স্বাগতিকরা। যেখানে সর্বোচ্চ ৫১ রান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে।
এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন আরেক ওপেনার রোহিত শর্মা। লঙ্কানদের পক্ষে তিনটি উইকেট নেন থিসারা পেরেরা। দুটি নেন দুশমন্থ চামিরা।
/এফআইআর/এমএনএইচ/








