নিউক্যাসল ক্লাবের উপদেষ্টা পরিষদে বাংলাদেশের মেহযেব চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ২২:২৬আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩:৩৭

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের স্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের ড. মেহযেব চৌধুরী। স্বনামধন্য ইংলিশ ক্লাবটির প্রভাবশালী উপদেষ্টা পরিষদে মেহযেবের নিযুক্ত হওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মেহযেব দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী দম্পতির সন্তান।

মেহযেব চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পদে কর্মরত। এছাড়া আরও অনেক ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখিয়েছেন। একাধারে তিনি একজন লেখক, উদ্ভাবক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং গবেষক। সব বিষয় বিবেচনা করে ইংলিশ ক্লাবটির স্বাধীন উপদেষ্টা পরিষদে তাকে নিযুক্ত করা হয়েছে।

চলতি বছরের শুরুতেই মেহযেব চৌধুরীকে ইংল্যান্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট এবং গভর্নেন্স সংস্থা নর্থাম্বারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত করা হয়েছিল। সেখানে কাজ করার অভিজ্ঞতা নিয়েই নিউক্যাসল ইউনাইটেডে যুক্ত হয়েছেন। তার অভিজ্ঞতা ইংলিশ ক্লাবটির পেশাদার এবং তৃণমূল উভয় পর্যায়েই কাজে আসবে বলে কর্তৃপক্ষের বিশ্বাস।

মেহযেব চৌধুরী ফুটবলের সঙ্গে বেশ আগে থেকেই সম্পৃক্ত। লেখালেখিতে বেশ দক্ষ মেহযেব চৌধুরী এর আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম, ইএসপিএন, ব্লিচার রিপোর্ট ও ভাইটাল ফুটবল-এর হয়ে কাজ করেন।

পরবর্তী তিন মৌসুমের জন্য মেহযেব চৌধুরীকে নিয়োগ দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এ সময়ে তিনি ক্লাবটির স্টাফ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে কাজ করবেন।

ইংল্যান্ডে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাব। গত মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের টিকিট পেয়েছে ম্যাগপাই খ্যাত দলটি।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের