ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৮

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যাক্স-বিএসপিএ ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পেয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের ইকরাম হোসাইন। গতকাল শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিএসপিএর সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেন উপস্থিত ছিলেন। 

এছাড়া এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার অলক হাসান, সিরিজ রিপোর্টে আবদুল হামিদ ট্রফি জিতেছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান নাঈম। সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ জুবাইর ও চ্যানেল টুয়েন্টিফোরের মো. ইকরাম হোসাইন। ফিচার ও ডকুমেন্টারি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ক্রীড়ালেখক রাশেদুল ইসলাম। ফিচার ও ডকুমেন্টারিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন নাগরিক টিভির স্টাফ রিপোর্টার রাজিবুল ইসলাম। 

স্পোর্টস ফটোগ্রাফি ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজের স্টাফ ফটো জার্নালিস্ট সনি রামানি। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক ফিরোজ আলম, শেখ সাইফুর রহমান ও লুৎফুল হায়দার সোহাগকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি