বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

বরিশাল আড়াই কোটি, চিটাগং দেড় কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৮

গত বছরের ৩০ ডিসেম্বর পর্দা ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। প্রায় দেড় মাসের এই টুর্নামেন্টের পর্দা নামলো আজ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিটাগং কিংস ও ফরচুন বরিশালের ফাইনালে শেষ হাসি হেসেছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।

চ্যাম্পিয়ন হয়ে বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকার প্রাইজমানি। আগের আসরের চেয়ে যা ৫০ লাখ টাকা বেশি। শুক্রবার সবমিলিয়ে ৫ কোটি ৩১ লাখ টাকার প্রাইজমানি দিয়েছে বিসিবি। গত আসরের তুলনায় ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বেশি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত আসরে ৩ কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি দিয়েছিল বিসিবি। এবার ২ কোটি তিন লাখ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা। বেড়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও। আগের আসরে চ্যাম্পিয়ন বরিশাল দুই কোটি টাকা প্রাইজমানি পেলেও এবার পেয়েছে আড়াই কোটি টাকা। আগের আসরে রানার্সআপরা পেয়েছিল এক কোটি টাকা। এবার রানার্সআপ চিটাগং কিংস পেয়েছে দেড় কোটি টাকা।

আগের আসর থেকে এবারের আসরে তিনটি ক্যাটাগরি নতুন করে সংযোজন করেছে বিসিবি। বিপিএলের তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স প্রাইজমানি হিসেবে ৬০ লাখ টাকা পাবে। অন্যদিকে, চতুর্থ স্থানে রংপুর রাইডার্স প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ টাকা। এই দুটি নতুন ক্যাটাগরি ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ইমার্জিং খেলোয়াড়কে পুরস্কৃত করে। তার জন্য প্রাইজমানি হিসেবে রাখা হয়েছে তিন লাখ টাকা। ইমার্জিং খেলোয়াড় তানজিদ হাসান তামিম পেয়েছেন এই পুরস্কার।

ফাইনাল দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তামিম ইকবাল। তাতে তার পকেটে ঢুকেছে ৫ লাখ টাকার পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। গত বছরের মতো এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেলেন ১০ লাখ টাকা। এ ছাড়া সেরা ফিল্ডার হিসেবে ৩ লাখ টাকা জিতেছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ ৫১১ রান করে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক হিসেবে ৫ লাখ টাকা জিতেছেন নাঈম শেখ। এ ছাড়া প্লে-অফ থেকে ছিটকে যাওয়া তাসকিন আহমেদ ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে কে কত টাকা পেলো

চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল (আড়াই কোটি )

রানার্সআপ:  চিটাগং কিংস (দেড় কোটি)

তৃতীয় স্থান: খুলনা টাইগার্স (৬০ লাখ)

চতুর্থ স্থান: রংপুর রাইডার্স (৪০ লাখ)

ম্যাচসেরা: তামিম ইকবাল (৫ লাখ)

সেরা ফিল্ডার: মুশফিকুর রহিম (৩ লাখ)

সর্বোচ্চ উইকেট শিকারি: তাসকিন আহমেদ, ২৫ উইকেট (৫ লাখ)

সর্বোচ্চ রান সংগ্রাহক: নাঈম শেখ, ৫১১ রান (৫ লাখ)

টুর্নামেন্টসেরা: মেহেদি হাসান মিরাজ (১০ লাখ)

ইমার্জিং প্লেয়ার: তানজিদ হাসান তামিম (৩ লাখ)

/আরআই/কেএইচটি/
সম্পর্কিত
বাবার সঙ্গে ঈদের নামাজে মুশফিক, প্রশংসা করলেন শহীদ চান্দু স্টেডিয়ামের
ক্যারিয়ারসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-তাইজুল
বিসিবি নির্বাচনে তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, নির্বাচিত ৮ পরিচালক
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম